বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম * ১৭২ ইসা মাসিহ আলাইহিস সালাম-এর জীবিত থাকা এবং পৃথিবীতে অবতরণের হেকমত ইতোপূর্বে উধ্বলোকে হযরত ইসা আলাইহিস সালাম-এর জীবিত থাকা এবং কিয়ামতের নিকটবর্তী সময়ে পৃথিবীর মাটিতে অবতরণের বিষয়টি দলিল-প্রমাণসহ বর্ণনা করা হয়েছে। তা একজন ন্যায়বান ও সত্যান্বেষী মানুষকে ধ্রুববিশ্বাস দান করবে। এখন আরো চিত্ত-পরিতৃপ্তির জন্য এ- ব্যাপারে সত্যপস্থী উলামায়ে কেরাম যে-হেকমতসমূহ বর্ণনা করেছেন সেগুলোও উল্লেখ করা সঙ্গত মনে করছি। কিন্তু সেগুলো পাঠ করার পূর্বে এই সত্যটি সবসময় লক্ষণীয় যে, আল্লাহ তাআলার হেকমতসমূহ এবং সৃষ্টমানব বিশ্বস্নষ্টার রহস্য ও হেকমতসমূহ আয়ত্ত করবেই বা কী করে? তারপরও উম্মতের আলেমগণ মুমিনসুলভ বিচক্ষণতা ও সত্যজ্ঞানের পন্থায় দীন ও দীনের হুকুম-আহকামের রহস্যাবলি ও কল্যাণকামিতা সম্পর্কে লিখেছেন এবং নিজেদের সীমিত ক্ষমতা অনুসারে এ-ব্যাপারে জ্ঞানগত তত্ত্বসমূহ প্রকাশ করে আসছেন। ইসলামি যুগের জ্ঞানের ইতিহাস থেকে এটা জানা যায় যে, প্রথম যুগে ইলমুল আসরার বা ধর্মীয় রহস্যবালি-সম্পর্কিত জ্ঞানের ইমাম বা বিশিষ্ট অধিকারী ছিলেন হযরত উমর ইবনুল খাত্তাব রা, হযরত আলি বিন আবি তালিব রা. এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা রা. । তারপর প্রত্যেক শতাব্দীতেই দু-চারজন আলেমে রব্বানি সে-বিষয়ে দক্ষ ও বিশেষজ্ঞ ছিলেন। তবে বিশেষভাবে উমাইয়া বংশীয় খলিফা হযরত উমর বিন লেখক: 5,১০৮ ১৮ AA Lr | সাহাবায়ে কেরাম, তাবিয়িন, তাবে-তাবিয়িন-এর তিনটি যুগকে খাইরুল কুরুনি বা সর্বশ্রেষ্ঠ যুগ বলা হয়। নবী আকরাম সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লায় এই তিন যুগ সম্পর্কে বলেছেন_ EE EE “সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপর তাদের পরবর্তীদের যুগ, এরপর তাদের নিকটবর্তীদের যুগ ৷" তিনি বলেছেন, "তারপর মিথ্যার আধিক্য দেখা দেবে।" অর্থাৎ, এই তিন যুগের পরে মুসলমানদের মধ্যে ধর্মীয় অবনতি শুরু হবে এবং ইসলামি চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ লোপ পাবে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।