বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর পরহেযগারি ও তাকওয়া মশগুল থাকতেন । আর উপাসনাগৃহের (মসজিদের) খেদমতে যখন তার পালা আসতো, তখন তিনি সেই খেদমতও যথাযথভাবে পালন করতেন। এমনকি তার পরহেযগারি ও তাকওয়া বনি ইসরাইলের মধ্যে দৃষ্টান্তমূলক ব্যাপার হয়ে দাড়িয়েছিলো। মানুষ তার পরহেযগারি ও তাকওয়াকে উদাহরণস্বরূপ পেশ করতো । আল্লাহ তাআলার নৈকট্য যেতেন কিন্তু তিনি একটি ব্যাপার দেখে বিস্মিত হতেন যে, যখন তিনি মারইয়াম আলাইহিস সালাম-এর নির্জন প্রকোষ্ঠে প্রবেশ করতেন, অধিকাংশ সময় সেখানে বে-মৌসুমি তাজা ফল দেখতে পেতেন ।* তাই হযরত যাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস না করে থাকতে পারলেন না যে, “মারইয়াম, তোমার কাছে বে-মৌসুমের ফল কোথা থেকে আসে?' মারইয়াম আলাইহিস সালাম বললেন, ‘এটা আমার প্রতিপালকের অনুগ্রহের দান। যিনি যাকে ইচ্ছা ধারণাতীতভাবে রিযিক দান করে থাকেন। হযরত যাকারিয়া আলাইহিস সালাম এই কথা শুনে বুঝতে পারলেন যে, আল্লাহ তাআলার দরবারে মারইয়াম আলাইহিস সালাম-এর বিশেষ মর্যাদা ও সম্মান রয়েছে। সঙ্গে সঙ্গে এই বে- মৌসুমের ফলের ঘটনাটি তার অন্তরে এই আকাঙ্ক্ষা সৃষ্টি করলো যে, যে-আল্লাহ তার পূর্ণ কুদরতের মাধ্যমে বে-মৌসুমে এই ফল সৃষ্টি করেছেন, তিনি আমাকে এই বৃদ্ধকালে এবং আমার স্ত্রী বন্ধ্যা হওয়া ২ এই বিবরণটি তাফসিরসমূহের রেওয়ায়েত থেকে গৃহীত ৷ কুরআনুল কারিমের আয়াতে শুধু 'রিযক' শব্দের উল্লেখ রয়েছে। আয়াত থেকে এ-কথা পরিচ্ধার বুঝা যায় যে, মারইয়াম আলাইহিস সালাম-এর কাছে এসব বস্তু মানুষের দান ছিলো না । বরং মারইয়াম আলাইহিস সালাম-এর কারামতস্বরূপ তা আল্লাহর পক্ষ থেকে আসতো । সুতরাং তা সাধারণ ও স্বাভাবিক কিছু না হয়ে অসাধারণ ও অলৌকিক কিছু হতো । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।