বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ ৪ ১৬৭ এই যে, ইমাম তিরমিযির বক্তব্য অনুযায়ী হাফেযে হাদিস ইমাদুদ্দিন বিন কাসির রহ., হাফেযে হাদিস ইবনে হাজার আসকালানি রহ. এবং হাদিসশাস্ত্রের অন্য ইমামগণ ১৬ জন’*২ উচ্চশ্রেণির সাহাবি (রাদিয়াল্লাহু আনহুম) থেকে এই হাদিসগুলো বর্ণনা করেছেন। ১৬ জন সাবাবির মধ্যে কয়েকজন দাবি করেছেন যে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শত শত সাহাবায়ে কেরামের মজলিসে খুতবা প্রদান করে এসব কথা বলেছেন এবং এ-সকল সাহাবায়ে কেরাম কোনো ধরনের অস্বীকৃতি ও আজগুবি বলে মনে না করে খুলাফায়ে রাশিদুন (রাদিয়াল্লাহু আনহুম)- এর যুগে বহুসংখ্যক সাহাবায়ে কেরামের সামনে হাদিসগুলো শুনিয়েছেন। তারপর এ-সকল সম্মানিত সাহাবায়ে কেরাম থেকে তাদের হাজার হাজার শাগরিদ (তাবিয়িন) হাদিসগুলো শুনেছেন। তাদের মধ্য থেকে উচ্চ মর্যাদাবান ব্যক্তিবর্গের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । তাদের প্রত্যেকেই হাদিস বর্ণনার ক্ষেত্রে দৃঢ়তা ও স্মরণশক্তি, বিশ্বস্ততা ও অগাধ পাণ্ডিত্যের প্রেক্ষিতে ইমাম ও নেতা হওয়ার অধিকার রাখেন । যেমন : হযরত সাঈদ ইবনুল মুসায়্যিব রহ., আবু কাতাদা (রহ.)-এর আযাদকৃত গোলাম নাফে রহ., হানযালা বিন আলি আল-আসলামি রহ., আবদুর রহমান বিন আদম রহ., আবু সালামা রহ., আবু উমরাহ রহ., আতা বিন বাশ্শার রহ., আবু সুহাইল রহ., মুওয়াস্‌সার বিন গিফারাহ রহ,, ইয়াহইয়া বিন আবু আমর রহ., জুবাইর বিন নুদাইর রহ., উরওয়া বিন রহ. । এ-সকল যুগশ্রেষ্ঠ মহান আলেমে দীন ও সম্মানিত মুহাদ্দিস থেকে অগুনতি শাগরিদ হাদিসগুলো শ্রবণ করেছেন তাদের মধ্যে হাদিসের রাবিগণের স্তরবিন্যাস'-এ যারা ইলমুল কুরআন ও ইলমুল হাদিসের ক্ষেত্রে উচ্চ মর্যাদার অধিকারী এবং যারা নিজ নিজ সময়ে ‘ইমামুল হাদিস' ও “আমিরুল মুমিনিন ফিল হাদিস’ উপাধি অর্জন করেছিলেন তাদের কায়েকজনের নাম এই : ইবনে শিহাব যুহরি রহ., সুফয়ান বিন উইয়াইনাহ রহ., লাইস, ইবনে আবি যাহাব রহ., আওযায়ি রহ., *৯ ভ্য্য তিরমিযি ১৫ জন উল্লেখ করেছেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।