কিয়ামত সম্পর্কে আলোচনা করছি।’ তখন তিনি বললেন, ‘তোমরা দশটি নিদর্শন না দেখা পর্যন্ত কেয়ামত কায়েম হবে না : ১. ধোয়া (যা এক নাগাড়ে চল্লিশদিন পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয়ে থাকবে৷) ২. দাজ্জাল; ৩. চতুষ্পদ জন্তু; 8. পশ্চিমাকাশ থেকে সূর্য উদিত হওয়া; ৫. হযরত ইসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম-এর (আকাশ থেকে) অবতরণ; ৬. ইয়াজুজ ও মাজুজ; তিনটি ভূমিধস__৭. পূর্বাঞ্চলে ভূমিধস, ৮. পশ্চিমাঞ্চলে ভূমিধস; ৯. আরব উপদ্বীপে ভূমিধস এবং ১০. সর্বশেষ ইয়ামান থেকে এমন এক আগুন বের হবে, যা মানুষদেরকে তাড়িয়ে একটি সমবেত হওয়ার স্থানের দিকে নিয়ে যাবে।'”** আর মুহাদ্দিস ইবনে আবি হাতিম রহ. এবং উচচস্তরের মুহাদ্দিস ও মুফাস্সির ইবনে জারির তাবারি রহ. হাসান বসরি (রাহিমাহুল্লাহ)-এর সূত্রে বিশুদ্ধ সনদের সঙ্গে হযরত ইসা আলাইহিস সালাম-এর জীবিত থাকা ও পৃথিবীতে অবতরণ করা সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন IE Sy ELE Nod uy os de BJ) J LUD py J “রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহুদিদের বললেন, নিশ্চয় ইসা বিন মারইয়াম মরেন নি এবং নিশ্চয় তিনি কিয়ামত দিবসের পূর্বে তোমাদের কাছে ফিরে আসবেন” অনুরূপ ইবনে আবি হাতিম রহ. ও ইবনে জারির তাবারি রহ. সুরা নিসার নাজরানের প্রতিনিধি দল সম্পর্কিত আয়াতগুলোর তাফসির করতে গিয়ে *১ সহিহ মুসলিম : হাদিস ৭৪৬৭; মুসনাদে আহমদ : হাদিস ১৬১৪১; মিশকাতুল মাসাবিহ : হাদিস ৫৪৬৪ । এই হাদিসে কিয়ামতের যেসব আলামত উল্লেখ করা হয়েছে তার সবগুলোই ব্যাখ্যাসাপেক্ষ । কিন্তু এখানে তাদের ব্যাখ্যা প্রদান করা স্থানোচিত নয়, তাই তা বাদ দিলাম । এসব আলামতের বিস্তারিত ব্যাখ্যা তাফসির ও হাদিসের কিতাবসমূহ, এবং হযরত শাহ রফিউদ্দিন দেহলবি (নাওওয়ারাল্লাহু মারকাদাহ্) কর্তৃক রচিত গ্রন্থ ‘আলামতে কিয়ামত’ পাঠ করা যেতে পারে।__লেখক ৷ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।