ভাই ।’ এই হাদিসে জমহুর উলামায়ে কেরামের মতেরই সমর্থন পাওয়া যায়। কিন্তু তাদের এই মত কুরআনুল কারিম ও ইতিহাসের বিপরীত । কেননা, কুরআনুল কারিম হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর জন্মবৃত্তান্তকে যেভাবে বর্ণনা করেছে তা থেকে পরিষ্কার বুঝা যায় যে, ইমরান ও হান্নাহ হযরত মারাইয়াম আলাইহিস সালাম-এর জন্মের পূর্বে সম্পূর্ণরূপে নিঃসন্তান ছিলেন। এ-কারণেই হান্নাহ হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর জন্মের পর এ-কথা বলেন নি যে, ‘হে আল্লাহ, আগেও আমার একটি কন্যা সন্তান ছিলো, এখন আবারো আপনি আমাকে একটি কন্যাই দান করলেন!’ বরং আল্লাহ তাআলার দরবারে তিনি এমন প্রার্থনা করেছিলেন, ‘হে আল্লাহ, যে-আকারে আপনি আমার দোয়া কবুল করলেন, তাকে আমার প্রতিশ্রুতি অনুযায়ী আপনার উদ্দেশ্যে কেমন করে উৎসর্গ করবো?’ তা ছাড়া তাওরাত ও বনি ইসরাইলের ইতিহাসেও কোথাও কোনো প্রমাণ পাওয়া যায় নি যে, হযরত মারইয়াম আলাইহিস সালাম ছাড়া ইমরান ও হান্নাহ দম্পত্তির অন্যকোনো সন্তান ছিলো। বরং তার বিপরীতে ইহুদিদের ইতিহাস ও ইসরাইলি রেওয়ায়েতসমূহের বিখ্যাত বক্তব্য এই যে, ইশা (আল-ইয়াশি) হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর খালা ছিলেন। মিরাজের হাদিসের উল্লিখিত উক্তি অনুযায়ীই প্রকাশ পেয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যবহারিক অর্থে ১৮ ৬৷ ৮ তারা পরস্পর খালাতো ভাই’ বলেছেন। অর্থাৎ, তিনি মায়ের খালাকে ইসা আলাইহিস সালাম-এর খালা বলেছেন। এমন ব্যাপকার্থের ব্যাপার ভাষায় প্রচুর আছে। তা ছাড়া ইবনে কাসির রহ. যে একে জমহুর উলামায়ে কেরামের অভিমত বলেছেন তা-ও প্রশ্রতীত নয়। কেননা, মুহাম্মদ বিন ইসহাক, আসকালানি (রহিমাহুমুল্লাহ)-এর মতো উচ্চ মর্যাদাশীল মুহাদ্দিসিনে কেরাম ও ইতিহাসবিদগণ এই মতই পোষণ করেছেন যে, ইশা (ইয়াশি) হান্নাহর সহোদর বোন এবং হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর খালা, হান্নাহর কন্যা নন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।