হযরত ইসা আলাইহিস সালাম ৪ ১৬০ pdt Ly ala Gd Wi Lal od ON i Ll Sb as UGS Ji 05 3 dh CUS alo s! Pl Lp i) > ES se FEAL ES JEW লে aL HUSOTH A Lp হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘নবীগণ বৈমাত্রেয় ভাইদের মতো; তাদের মা ভিন্ন ভিন্ন, কিন্তু সবার ধর্ম এক (তাওহিদ, রিসালাত, মৌল বিশ্বাস)। আর আমি অন্যান্য নবীর তুলনায় হযরত ইসা আলাইহিস সালাম-এর অধিক নিকটবর্তী । কেননা, আমার ও তার মধ্যকালে কোনো নবী প্রেরিত হন নি। নিঃসন্দেহে তিনি পুনরায় পৃথিবীর বুকে অবতরণ করবেন। সুতরাং, যখন তোমরা তাকে দেখবে, তার চেহারা ও আকৃতি দেখে চিনে নেবে : তিনি মধ্যমাকৃতি, রক্তিম সাদা বর্ণের হবেন, তার দেহের ওপর দুটি লালচে রঙের চাদর থাকবে প্রথম দৃষ্টিতেই এমন মনে হবে যে, তিনি এইমাত্র গোসল করে এসেছেন এবং তার মাথা থেকে পানির ফোটাগুলো মুক্তার মতো পড়ছে। তিনি (খ্রিস্টান ধর্মের প্রতীক) ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিযিয়া প্রথা বিলুপ্ত করবেন (অর্থাৎ, ইসলাম গ্রহণ ব্যতীত অন্যকিছু গ্রহণ করা হবে না)। তিনি মানুষকে ইসলাম ধর্মের দাওয়াত প্রদান করবেন এবং আল্লাহ্ তাআলা তার সময়ে সব বাতিল ধর্মকে বিলুপ্ত করে দেবেন এবং একমাত্র ইসলাম ধর্মই অবশিষ্ট থাকবে। আল্লাহ তাআলা তার সময়ে 'মাসিহ দাজ্জাল’কে ধ্বংস করবেন। বিশ্বজগতে শুধু আমানত_-ভালো ও সৎকাজই স্থান করে নেবে। এমনকি সিংহকে উটের সঙ্গে, চিতাবাঘকে গরুর সঙ্গে এবং নেকড়েকে বকরির সঙ্গে বিচরণ করতে দেখা যাবে। শিশুরা সাপ নিয়ে খেলা করবে; কিন্তু সাপ তাদেরকে দংশন করবে না। ইসা আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে চল্লিশ বছর জীবিত থেকে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।