হযরত ইসা আলাইহিস সালাম ৪ ১৫৬ কবুল হওয়ার যোগ্যই নয়, তখন তার উল্লেখ ওই বর্ণনা-পদ্ধতির সঙ্গেই হওয়া উচিত ছিলো যা ফেরআউনের নিমজ্জিত হওয়ার সময় যাতে ফেরআউনের ঈমানের ঘোষণাকে মূল্যহীন হওয়ার কথা প্রকাশ করা হয়েছে; এমন বর্ণনাপদ্ধতির সঙ্গে নয়, যেনো ভবিষ্যতে ঘটিতব্য কোনো মহান ঘটনার সংবাদ প্রদান করা হচ্ছে, যা সম্বোধিত ব্যক্তিদের (ইহুদি ও নাসারাদের) আকিদা ও বিশ্বাসের বিপরীতে হযরত ইসা আলাইহিস সালাম-সম্পর্কিত কুরআনের সত্যতা প্রতিপাদন এবং তার সুদৃঢ় সিদ্ধান্তের জীবস্ত সাক্ষ্য হয়ে সামনে আসবে। অন্যথায় কোনো নাসারা বা ইহুদি মৃত্যুর পাঞ্জায় ধরা দেয়ার মুহূর্তে, প্রিয় প্রাণটাকে মৃত্যুর মুখে তুলে দেয়ার পূর্বে হযরত ইসা আলাইহিস সালাম-এর প্রতি ঈমান আনলেই কী আর না আনলেই কী। তার এই সত্যায়ন ও ঈমান মানবজগতের জ্ঞান ও উপলব্ধির বাইরে কেবল সে ও তার সৃষ্টার সঙ্গে সম্পর্কিত । আর জানা কথা যে, এমন কথা এমন স্থানে বলা মোটেই স্থানোচিত নয়, যেখানে একটি জাতিকে তাদের একটি বিশেষ আকিদার কারণে দোষী ও অপরাধী সাব্যস্ত করতে সত্যের মীমাংসাকে দৃট়ীকরণে অতীত ও ভবিষ্যতে পৃথিবীর বুকে ঘটিত ও ঘটিতব্য ঘটনাসমূহকে উপস্থিত করা হচ্ছে, যেমন তা আয়াতটির পূর্বাপর সম্পর্কের দ্বারা প্রকাশ পাচ্ছে। তা ছাড়া এসব সম্ভাবনার অবকাশ এখানে নেই । কারণ, প্রাণ টেনে বের করার সময় হযরত ইসা আলাইহিস সালাম বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি ঈমান আনা তো আহলে কিতাবের (ইহুদি ও নাসারার) ওইসব ব্যক্তির সঙ্গে সম্পর্কিত যারা এই আয়াতটি নাযিল হওয়ার কিছুদিন পূর্বে বা বহু শতাব্দী পূর্বে গত হয়েছে ও মৃত্যুবরণ করেছে । সুতরাং, উল্লিখিত আয়াতে যদি এ-বিষয়বস্তু বর্ণনা করা উদ্দেশ্য হতো, তবে তার জন্য ভবিষ্যৎ কালবাচক দৃঢ়তার সঙ্গে “4; ‘তারা অবশ্যই ঈমান আনবে’ বলা আল্লাহর কালামের বালাগাত ও ফাসাহাতের সম্পূর্ণ বিপরীত তার জন্য এমনভাবে বলা জরুরি ছিলো যা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ তিন কালের জন্যই ব্যাপক । যাতে কুরআনের উদ্দেশ্য তার ব্যাপকতার প্রেক্ষিতে পুরোপুরিভাবে সম্পন্ন হতো । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।