হযরত ইসা আলাইহিস সালাম ৪ ১৫৪ ইসা আলাইহিস সালাম-এর ব্যাপারে কুরআনে বর্ণিত আকিদায় বিশ্বাস স্থাপন করবে না এবং নিজ নিজ আকিদা-বিশ্বাসের ওপর অটল থাকবে; কিন্তু যখন তাদের মৃত্যু চলে আসবে, ওই অন্তিম সময়ে মুমুর্যু অবস্থায়, যাকে প্রাণ টেনে বের করার অবস্থা বলা হয়, তারা বিশুদ্ধ আকিদা অনুযায়ী ঈমান আনবে । আর কিতাবি সম্প্রদায়ের (ইহুদি ও নাসারা) কাউকেই বাদ না দিয়ে প্রত্যেকের ক্ষেত্রেই এই ব্যাপারটি ঘটবে । আর দ্বিতীয় যৌক্তিক সম্ভাবনামূলক বক্তব্য এই যে, আহলে কিতাবের ওয়া সাল্লাম-এর প্রতি ঈমান আনে অর্থাৎ, যখন সে পার্থিব জগৎ থেকে ছিন্নসম্পর্ক হয়ে অদৃশ্য জগতের সঙ্গে যুক্ত হতে চলে, তখন তার কাছে প্রকৃত সত্য উম্মোচিত হয়ে পড়ে যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর সত্য নবী ছিলেন। উল্লিখিত তাফসিরমূলক বক্তব্য দুটি যে সনদ ও রেওয়ায়েতের বিচারে নির্ভরঅযোগ্য ও অশুদ্ধ এবং আয়াতের পূর্বাপর সম্পর্কের বিরোধী তার থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেও, (এ-কথা বলা যা যে,) বক্তব্য দুটি যৌক্তিক দৃষ্টিকোণ থেকেও ভ্রান্ত । তার কারণ এই যে, যদি আয়াতটির অর্থ এটাই হয় যা উপরে বলা হয়েছে তবে আয়াতটি তার বর্ণনার বিপরীতে নিরর্থক ও নিষ্ফল হয়ে পড়বে (নাউযুবিল্লাহ) । কারণ কুরআন মাজিদ অন্যান্য স্থানে বলে দিয়েছে যে, মানুষ যখন পার্থিব জগৎ থেকে ছিন্নসম্পর্ক হয়ে অদৃশ্য জগতের সঙ্গে সম্পর্কযুক্ত হতে চলে এবং প্রাণ টেনে বের করার সময় চলে আসে, যেসব ব্যাপার তার এই মুহূর্তটির পূর্ব পর্যন্ত অদৃশ্যের ব্যাপার ছিলো সেগুলো তার চাক্ষুষ দর্শনের মধ্যে আসতে শুরু করে, তখন তার আমল ও কর্মসমূহের হিসাব বন্ধ করে দেয়া হয় এবং তখন আকিদা পরিবর্তনের কোনো ফল ও প্রতিদান পাওয়া যায় না। অর্থাৎ, সে-সময় ত ও স্বীকারোক্তিও বিবেচ্য নয় এবং অস্বীকারও বিবেচ্য নয়। পবিত্র কুরআন বলছে wT Ug GE) old Cr hls 1 SE tl) ogice Ub EST tS bl BS BE db BT UG ENN LO G00 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।