বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ٢٥٣
📝 نص 📖 PDF

মায়ের মানত অনুযায়ী মসজিদের জন্য উৎসৰ্গিত হয়েই গিয়েছিলেন। তবে তিনি বালিকা হওয়ার কারণে এটা একান্ত জরুরি ছিলো যে, তিনি কোনো সৎ লোকের তত্বাবধানে থেকে মসজিদের খেদমতের কাজ সম্পন্ন করেন। আলাইহিস সালাম-এর নারীসুলভ মান ও মর্যাদার প্রেক্ষিতে পবিত্র উপাসনাগৃহের পাশেই তার জন্য একটি কক্ষ নির্দিষ্ট করে দিয়েছিলেন, যাতে দিবাভাগে তাতে অবস্থান করে আল্লাহর তাআলার ইবাদতে মগু নিয়ে যাওয়া হতো এবং তিনি ওখানেই রাত্রিযাপন করতেন” হান্নাহ এবং ইশা বা ইয়াশি ইবনে কাসির বলেন, জমহুর উলামায়ে কেরামের মত এই যে, ইশা (আল-ইয়াশি) হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর সহোদর ভট ছিলেন। মিরাজ শরিফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ইসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ১৮ ০৷ ৮ “তারা দুইজন পরস্পর খালাতো * তাফসিরে রুহ্ূল মাআনি : সুরা আলে ইমরান । মাওলানা আবুল কালাম আযাদ 'তরজুমানুল কুরআন'-এ লিখেছেন, কুরআনুল কারিমের দুই জায়গায় হযরত মাসিহ আলাইহিস সালাম-এর আবির্ভাবের আলোচনা অধিক বিস্ত রিতভাবে করা হয়েছে। এই আয়াতগুলোতে এবং সুরা আলে ইমরানের ৩৫-৬৩ সংখ্যক আয়াতসমূহে । এখানে হযরত যাকারিয়া আলাইহিস সালাম-এর দোয়া এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম-এর জন্মলাভের বর্ণনার সঙ্গে শুরু করা হয়েছে। আর ইঞ্জিল চতুষ্টয়ের মধ্যে লুকের ইঞ্জিলও হৃবহু এইর্ূপেই আলোচনাটি শুরু করেছে। কিন্তু সুরা আলে ইমরানে এই আলোচনা এরও পূর্বের একটি ঘটনার সঙ্গে, অর্থাৎ, হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর জন্ম এবং পবিত্র উপাসনাগৃহে তার প্রতিপালিত হওয়ার ঘটনা থেকে শুরু হয়েছে। এব-ব্যাপারে চারটি ইঞ্জিলই নীরব । কিন্তু উনবিংশ শতাব্দীতে পরিত্যাগকৃত ইঞ্জিলসমূহের যে-কপি ভ্যাটিকান লাইব্রেরিতে পাওয়া গেছে, তা হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর জন্ববৃত্তান্তের এই হারানো অংশটুকু সরবরাহ করেছে। তা থেকে বুঝা যায় যে, খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত বিবরণের এই অংশটুকু তেমনই ইলহামি (আল্লাহ প্ৰদত্ত বাণী) বিশ্বাস করা হতো, যেমন অন্যান্য অংশকে বিশ্বাস করা হয়। [তরজুমানুল কুরআন, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৪৪৩] www.eelm.weebly.com

— صفحة ١٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.