বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম ৪ ১৫০ এটা কোনো অজ্ঞাত সত্য নয় যে, হযরত ইসা আলাইহিস সালাম-এর ব্যাপারে ইহুদি ও নাসারা ঘটনা দুটি তথা শুলিতে চড়ানো ও হত্যা করার ব্যাপারে একমত । কিন্তু এ-ক্ষেত্রে জাতি দুটির আকিদার ভিত্তি সম্পূর্ণরূপে বিপরীতমুখী নীতির ওপর প্রতিষ্ঠিত । ইহুদিরা হযরত ইসা আলাইহিস সালামকে প্রতারক ও মিথ্যাবাদী বলে। এমনকি তাকে দাজ্জালও বলে৷ তারা গর্ব ও উল্লাস প্রকাশ করে যে, তারা ইয়াসু মাসিহকে (আলাইহিস সালাম) শূলিবিদ্ধ করেছে এবং ওই অবস্থায় হত্যা করে ফেলেছে। তাদের বিপরীতে নাসারাদের আকিদা এই যে, পৃথিবীর প্রথমমানব আদম (আলাইহিস সালাম) পাপাচারী ছিলেন এবং গোটা মানবজগৎ-ও পাপবিদ্ধ ছিলো। এ-কারণে আল্লাহর ‘রহমত' গুণটি পৃথিবীকে পাপ থেকে মুক্তি দিতে চাইলো । ফলে ‘রহমত' গুণটি *পুত্রত্ব'- এর রূপ ধারণ করলো এবং তাকে পৃথিবীতে পাঠালো। যাতে সে ইহুদিদের হাতে শুলিবিন্ধ হয়ে নিহত হয় এবং এইভাবে অতীত ও ভবিষ্যতের বিশ্বনিখিলের যাবতীয় পাপের প্রায়শ্চিত্ত হয়ে পৃথিবীর মুক্তির কারণ হয়। যে, হযরত ইসা আলাইহিস সালামকে হত্যা করার দাবি যে-আকিদার ওপরই প্রতিষ্ঠিত হোক না কেনো তা লানতের উপযুক্ত এবং লাঞ্চনা ও ক্ষতির কারণ । আল্লাহ তাআলার সত্য নবীকে প্রতারক ও মিথ্যবাদী সাব্যস্ত করে এই আকিদা পোষণ করার লানতের কারণ । আল্লাহ তাআলার বান্দা ও হযরত মারইয়াম (আলাইহাস সালাম)-এর গৰ্ভজাত মানুষকে আল্লাহর পুত্র বানিয়ে এবং 'কাফ্ফারা'র ভ্রান্ত আকিদা উদ্ভাবন করে হযরত ইসা আলাইহিস সালামকে শূলে চড়ানো হয়েছে এবং হত্যা করা হয়েছে বলে বিশ্বাস করাও পথভ্রষ্টতা এবং জ্ঞান ও প্রত্যয়ের বিপরীতে অনুমানের তীরমাত্র। এ-ব্যাপারে সত্য ও সঠিক সিদ্ধান্ত তা-ই যা পবিত্র কুরআন ব্যক্ত করেছে, যার ভিত্তি স্থাপিত হয়েছে জ্ঞান ও ফ্রুববিশ্বাস এবং আল্লাহ তাআলার ওহির ওপর । সুতরাং, আজ তোমাদের সামনে এই মতবিরোধের যা সন্দেহ ও অনুমানের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত মীমাংসার জন্য জ্ঞান ও ধ্র্ববিশ্বাসের আলো এসেছে। তারপরও তোমরা তোমাদের অচল ধারণা ও প্রাপ্ত অনুমানের ওপর গৌ ধরে বসে আছো এবং হযরত ইসা আলাইহিস www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।