বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ $ ১৪৯ ee En! 2? EE 1 লজ্জিত হয় । আয়াত : 52 5 4 ৯ ge PEE 0K DY By Tp JS 0 Ld dy oh yal iy 0 “কিতাবিদের মধ্যে প্রত্যেকে তাদের মৃত্যুর পূর্বে তাকে (ইসা আলাইহিস সালামকে) বিশ্বাস করবেই এবং কিয়ামতের দিন সে (হযরত ইসা আলাইহিস সালাম) তাদের (ইহুদি ও নাসারাদের) বিরুদ্ধে সাক্ষ্য দেবে” [সুরা নিসা : আয়াত ১৫৯] এই আয়াতের পূর্ববর্তী আয়াতসমূহে উল্লিখিত ঘটনাই বর্ণনা করা হয়েছে, অর্থাৎ, হযরত ইসা আলাইহিস সালামকে শূলেও চড়ানো হয় নি এবং তাকে হত্যাও করা হয় নি। বরং আল্লাহ তাআলা তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। এর মাধ্যমে ইহুদি ও নাসারারা তাদের বাতিল চিন্তা ও অনুমানের ওপর যে-আকিদা প্রতিষ্ঠিত করে নিয়েছিলো তাকে খণ্ডন করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে, হযরত ইসা আলাইহিস সালাম-এর ব্যাপারে শূলিতে চড়ানো ও তাকে হত্যা করার দাবি লানত ও অভিশাপগ্রস্ততার উপযুক্ত । কারণ, অপবাদ ও লানত জমজ জিনিস । তারপর এই আয়াতে প্রথম বিষয়টির সত্যতা দৃটীকরণে এ-কথার প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে যে, আজ তোমরা তোমাদের এই অভিশাপগ্রস্ত আকিদার জন্য গর্ববোধ করছো। তবে এমন সময়ও আসবে, যখন হযরত ইসা ইবনে মারইয়াম (আলাইহিমাস সালাম) মহান আল্লাহর প্রজ্ঞা ও কল্যাণকামিতার দাবি পূরণ করার জন্য পুনরায় এই পৃথিবীতে আগমন করবেন । সে-সময় ইহুদি ও নাসারাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা ইসা আলাইহিস সালামকে চাক্ষুষ দর্শন করবে এবং সালাম-এর প্রতি ঈমান না আনা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তারপর তিনি তার নির্ধারিত আয়ুদ্ধাল পূর্ণ করে মৃত্যুর কোলে আশ্রয় নেবেন। কিয়ামতের দিবসেও তিনি তার উম্মতদের (কিতাবিদের) ব্যাপারে সাক্ষ্য প্রদান করবেন, যেমন অন্য সকল নবী ও রাসুলই তাদের ব্যাপারে সাক্ষী হবেন । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।