বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

পর্যন্ত অন্যকোনো স্থানে প্রমাণিত না হবে, মেনে নেয়ার যোগ্য নয়-__ চূড়ান্ত পর্যায়ের মূর্খতা, যে-পর্যন্ত না দলিল দ্বারা প্রমাণ করা যাবে যে, আরবি ভাষায় এই শব্দটিকে এই অর্থে ব্যবহার করা জায়েযই নয়। আর যদি প্রমাণ পূর্ণাঙ্গ করার জন্য এ-জাতীয় দুর্বল প্রশ্ন বা দাবিকে জবাব প্রদানের বা খণ্ডনের যোগ্য মনে করাই হয়, তবে তার জন্য সুরা নাযিআতের নিম্নলিখিত আয়াতটি যথেষ্ট_ (obj By) WS Gan 0 MG aL ol dls Unf i “তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি? তিনিই তা নির্মাণ করেছেন; তিনি তার ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।" [সুরা নাযিআত : আয়াত ২৭-২৮] আর এটা আসমানের জন্যই কেনো সীমাবদ্ধ হবে? আল্লাহ তাআলা আমাদের থেকে লাখ লাখ ও কোটি কোটি মাইল দূরে শূন্যমণ্ডলে যে- চন্দ্র, সূর্য ও নক্ষত্ররাজিকে উচ্চতা দান করেছেন, অর্থৎ এগুলোকে বহু উর্ধ্বে স্থাপন করেছেন, সেগুলো কি জড়পদার্থ নয়? যদি তা হয়ে থাকে এবং নিশ্চিতভাবে তা-ই, তবে যে-স্রষ্টা জমিন ও আকাশসমূহ সৃষ্টি করেছেন এবং জড়বস্তুসমূহকে বহু উর্ধ্বে স্থাপন করেছেন, তিনি যদি একজন মানবকে আসমানে উঠিয়ে নেন, তাকে কুরআনের প্রয়োগ ও ব্যবহারের বিরোধী বলা নিরবুদ্ধিতা ও মূর্খতা ছাড়ার আর কী? তবে এর পক্ষে প্রমাণ থাকা আবশ্যক । সুতরাং এর পক্ষে পবিত্র কুরআনের অকাট্য দলিল, সহিহ হাদিসসমূহ এবং উম্মতের ইজমার চেয়ে শক্তিশালী ও দৃঢ় প্রমাণ আর কী হতে পারে? হযরত ইসা আলাইহিস সালাম-এর উর্ধ্বলোকে উত্তোলিত হওয়া এবং কিছু আবেগময় উক্তি মির্যা কাদিয়ানি এই বিষয়টিতে সংখ্যগারিষ্ঠ উলামায়ে কেরামের বিপরীতে ইহুদি ও নাসারাদের অনুকরণে পবিত্র কুরআনের উদ্দেশ্যকে বিকৃত করার ব্যর্থ প্রচেষ্টা ব্যয় করেছে। মিস্টার লাহোরিও কুরআনের তাফসিরে বিকৃত অর্থ পরিবেশনের মাধ্যমে তার পূর্বসূরিকে শক্তিশালী করার চেষ্টা করেছে। তারপরও আত্মার পঙ্ধিলতা তাদেরকে নিশ্চিন্ত করতে পারে নি। এ-কারণে তারা দলিল-প্রমাণের পরিবর্তে আবেগকে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।