এবং তিনি তাকে যাকারিয়ার তত্ত্বাবধানে রেখেছিলেন" [সরা আলে ইমরান : আয়াত ৩৩-৩৭] হযরত মারইয়াম আলাইহিস সালাম বুদ্ধি ও বিবেচনার বয়সে পৌছলেন এবং এই প্রশ্ন উত্ধিত হলো যে, পবিত্র উপাসনাগৃহের (মসজিদের) এই আমানত কার হাতে অর্পণ করা হবে । কাহিনদের* মধ্যে প্রত্যেকেই এই আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন যে, এই পবিত্র আমানতের তত্ত্বাবধায়ক আমাকে বানানো হোক। কিন্তু এই আমানতের তত্বাবধানের জন্য হযরত যাকারিয়া আলাইহিস সালাম-এর চেয়ে অধিক উপযুক্ত আর কেউ ছিলেন না। কারণ তিনি হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর খালা ইশা (64) বা ইয়াশি (৬')-এর স্বামী ছিলেন, পবিত্র উপাসনাগৃহের সম্মানিত কাহিন এবং আল্লাহ তাআলার নবীও ছিলেন। এ-কারণে তিনি সবার আগে নিজের নাম পেশ করলেন। কিন্তু প্রত্যেক কাহিনই এই একই ইচ্ছা প্রকাশ করলেন । ফলে তাদের পরস্পরের মধ্যে কলহের সম্ভাবনা দেখা দিলে তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে, লটারির সাহায্যে এই সমস্যার সমাধান করা হোক । ইসরাইলি রেওয়ায়েতসমূহে দেখা যায় যে, তিনবার লটারি করা হয়েছিলো। কাহিনগণ তাদের নিজ নিজ কলম নদীতে নিক্ষেপ করলেন; কিন্তু লটারির শর্তে প্রত্যেক বারই যাকারিয়া আলাইহিস সালাম-এর নাম এলো কাহিনগণ দেখলেন যে, এই ব্যাপারে যাকারিয়া আলাইহিস সালাম-এর সঙ্গে গায়বি সাহায্য রয়েছে। তখন তারা সবাই আনন্দের সঙ্গে এই সিদ্ধান্ত মেনে নিলেন। এইভাবে পবিত্র আমানত হযরত যাকারিয়া আলাইহিস সালাম-এর হাতে ন্যস্ত হলো। কথিত আছে যে, হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর তত্ত্বাবধানের এই বিষয়টির প্রয়োজন ছিলো এই জন্য যে, তিনি এতিম ছিলেন। তার কোনো পুরুষ অভিভাবক ছিলো না। কেউ কেউ বলেন, সেই সময় ভীষণ দুর্ভিক্ষ ছিলো। কাজেই লালনপালনের ভার গ্রহণের প্রয়োজন পড়েছিলো।” কিন্তু এই দুটি ব্যাপার না হলেও তত্ত্বাবধানের প্রশ্নটি যথাস্থানে বহাল থাকতো । কেননা, মারইয়াম আলাইহিস সালাম তার ৯» ওই সকল পবিত্রাত্খা যারা উপসনাগৃহে ধর্মীয় সংস্কার পালন করতেন এবং উপসনাগৃহের সেবার জন্য নিযুক্ত ছিলেন। * তাফসিরে ইবনে কাসির : প্রথম খণ্ড, পৃষ্ঠা ৩৬০ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।