বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

বলে আখ্যায়িত করেছে। এই দুটি অবস্থাই ইলম ও মারেফাত থেকে বঞ্চিত থাকার ফল। যুক্তিবিরোধী' ও ‘যুক্তির উ্ধ্বে'র মধ্যে পার্থক্য এই যে, ওই বিষয়ই ‘যুক্তিবিরোধী’ হতে পারে যার অসম্ভব হওয়ার ব্যাপারে জ্ঞান ও বিশ্বাসের আলোকে অসম্ভুব-সাব্যস্তকারী দলিল-প্রমাণ বিদ্যমান; জ্ঞান দলিল-প্রমাণ দ্বারা এবং ইলম বিশ্বাস দ্বারা সাব্যস্ত করে যে, এমন বিষয়ের সংঘটন অসম্ভব এবং কার্যত অসম্ভব। আর ‘যুক্তির উর্ধ্বে" বলা হয় এমন বিষয়কে যার সম্পর্কে যুক্তিই এই মীয়াংসা প্রদান করে যে, মানবজাতির জ্ঞান ও উপলব্ধি একটি নির্দিষ্ট সীমার বাইরে অগ্রসর হতে পারে না, অথচ সত্য ওই সীমার মধ্যে আবদ্ধ থাকে না। সুতরাং, যেসব বিষয় জ্ঞান ও উপলব্ধির আয়ত্তে আসে না, কিন্তু সেগুলোকে অবিশ্বাস করার পক্ষে যুক্তি ও বিশ্বাসের সাহায্যে দলিল-প্রমাণও উপস্থিত করা যেতে পারে না এসব বিষয়কে ‘যুক্তিবিরোধী’ না বলে ‘যুক্তির উর্ধ্বে” বলতে হবে। যুক্তিবিরোধী' ও যুক্তির উর্ধ্বে'র মধ্যে পার্থক্যেরই ফল এই যে, অতীতের পৃথিবীতে যেসব বিষয়কে সাধারণভাবে ‘যুক্তিবিরোধী' বলা হচ্ছিলো সেগুলোকে বর্তমান পৃথিবীর জ্ঞানী ও বিজ্ঞানীরা 'যুক্তিবিরোধী' বা 'জ্ঞানবিরোধী’' মনে করেন নি; বরং সেগুলোকে বাস্তব করে দেখিয়েছেন ভবিষ্যতে এই জ্ঞানই আরো বিকাশ ও উৎকর্ষ লাভ করে বর্তমান সময়ের অনেক ‘যুক্তির উর্ধ্বে'র বিষয়কে যুক্তির আয়ত্তে আনতে সক্ষম হবে। জানি না, জ্ঞানের এই বিকাশ ও উৎকর্ষের ধারা কতকাল চলতে থাকবে। সুতরাং, যে-ব্যক্তি হযরত আলাইহিস সালাম-এর সশরীকে উ্ধ্বলোকে উত্তোলিত হওয়াকে এই কারণে অবিশ্বাস করে যে যুক্তিসম্মত দর্শন তা স্বীকার করে না, তার এই দাবি দলিল-প্রমাণ এবং জ্ঞান ও বিশ্বাসের পরিবর্তে নিছক মূর্খতা, ধারণা ও অনুমাননির্ভর। আর এসব লোকের জন্য অদৃশ্য জগদের যুক্তিউধ্ব যাবতীয় বিষয়কে__ওহি, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, হাশর, আখেরাত, দুজনা বকিরিরেযা বলে অস্বীকার করা উচিত । কুরআন মাজিদ এসব সত্য-অস্বীকারকারীদের জন্যই স্পষ্টভাবে বা অবিশ্বাসকারী উপাধির ব্যবস্থা করেছে _ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।