বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ ৪ ১৩৯ মিশে যায় এবং যদি মানুষ তার প্রচেষ্টা ও সাধনা দ্বারা আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে আজ এই পৃথিবীতে বহু দিন, বহু সপ্তাহ, এমনকি বহু মাস পর্যন্ত পানাহার ব্যতীত জীবিত থাকতে পারে, তবে দুর্বল মানুষের এসব প্রচেষ্টাকে সঠিক ও যথার্থ মনে করা হয়। সুতরাং, আসমান ও জমিনের সষ্টার প্রতি হযরত ইসা আলাইহিস সালামকে উধর্বলোকে উঠিয়ে নেয়ার ব্যাপারে উল্লিখিত সন্দেহ পোষণ করা কিংবা সেই সন্দেহের ভিত্তিতে তার সশরীরে উধ্বজগতে পৌছা এবং ওখানে জীবিত থাকাকে অবিশ্বাস করা যদি মূর্খতা না হয় তবে আরকী ? প্রকৃত সত্য এই যে, যে-ব্যক্তি ইলমি তত্বের সঙ্গে অপরিচিত এবং কুরআনের ইলম থেকে বঞ্চিত সে 'যুক্তিবিরোধী' ও ‘যুক্তির উর্ধ্বে __এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করতে অক্ষম। এজন্য সে সবসময় ‘যুক্তির উর্ধ্বে'র ব্যাপারগুলোকে “যুক্তিবিরোধী' বলে প্রচার করতে থাকে । প্রকৃতপক্ষে মানুষের চিন্তগত ভ্রষ্টতার উৎস মাত্র দুটি : মানুষের এমনভাবে বুদ্ধি ও বিবেকহীন হওয়া যার ফলে প্রতিটি কথাকে না বুঝেই মেনে নেয় এবং অন্ধের মতো প্রতিটি পথে চলতে থাকে । দ্বিতীয়ত, যে- ব্যাপারটিকে যুক্তির উধ্বে দেখতে পায় তাকে তৎক্ষণাৎ মিথ্যা প্রতিপন্ন করে এবং বিশ্বাস করে যে, যে-বিষয়কে তার নিজের বা কতিপয় লোকের বোধ ও বুদ্ধি উপলব্ধি করতে পারে না, প্রকৃতপক্ষে ওই বস্তুর অস্তিতৃই নেই এবং তা বিশ্বাসঅযোগ্য । অথচ এমন অনেক বিষয় আছে যা এক যুগের সকল জ্ঞানী ব্যক্তির কাছে ‘যুক্তির উর্ধ্বে' বলে মনে হয়; কারণ তাদের জ্ঞান ওই বিষয়গুলোকে উপলব্ধি করতে পারে না । কিন্তু ওই বিষয়গুলোই জ্ঞানের বিকাশ ও উৎকর্ষের অন্যযুগে গিয়ে শুধু সম্ভব বলেই প্রতিপন্ন হয় না; বরং পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার আয়ত্তে চলে আসে । সুতরাং, যদি কোনো বিষয়কে কোনো একজন মানুষ বা একটি দল বা ওই যুগের সকল জ্ঞানী ব্যক্তির কাছে ‘যুক্তির উ্ধ্বে' হওয়ার ফলে যুক্তিবিরোধী বা প্রজ্ঞাবিরোধী বলে আখ্যায়িত হওয়ার উপযোগী হয়, তবে তা অন্য যুগে গিয়ে কেনো যুক্তিসম্ভব হয়ে পড়লো, বরং চাক্ষুষ দর্শনের আওতায় চলে এলো? পবিত্র কুরআন ভ্রষ্টতার প্রথম অবস্থাকে মূর্খতা, ধারণা, কল্পনা ও অনুমান বলে আখ্যায়িত করেছে আর দ্বিতীয় অবস্থাকে ইলহাদ বা খোদাদ্রোহিতা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।