হযরত ইসা আলাইহিস সালাম ৪ ১৩৮ দীর্ঘকাল পর্যন্ত কীভাবে জীবিত রয়েছে এবং ওখানে খানাপিনা ও পেশাব-পায়খানার ব্যবস্থা কীভাবে হয়েছে? আল্লাহর অসীম কুদরতের অলৌকিক কার্যাবলিকে যুক্তিবিরোধী বলে দিয়েই যদি ব্যাপারটি অবসিত হয়ে যেতো তবে হয়তো কাদিয়ানের ভণ্ড নবীর এই দার্শনিক চুলচেরা তর্ক ধর্তব্য বলে বিবেচিত হতে পারতো । কিন্তু বর্তমানে আধুনিক দর্শন বিজ্ঞানরূপে উৎকর্ষ লাভ করে যে-স্তরে পৌছেছে, ওখানে থিওরি নয়, বরং পর্যবেক্ষণ ও প্রয়োগ এ-কথা প্রমাণ করছে যে, যদি শূল্যমণ্ডলের প্রতিবন্ধকসমূহকে ধীরে ধীরে দূর করে দেয়া যায় অথবা সেগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় তবে জড়দেহের পক্ষে অসীম উচ্চতা পর্যন্ত পৌছা কার্যত সম্ভব হয়ে যাবে। এজন্য বিজ্ঞানীরা যে-শ্রম ও প্রচেষ্টা ব্যয় করছেন, ওই ব্যাপারটিকে কার্যে পরিণত করা সম্ভব মনে করেই তা করছেন। তারা বৈজ্ঞানিক উপায়েই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আজ মানুষ উড়োজাহাজের সাহায্যে বহু মাইল উপর পর্যন্ত ভ্রমণ করতে পারে এবং টেলিভিশনের সাহায্যে হাজারো মাইল দূরে রক্ত-মাংসের মানুষের সঙ্গে কথা বলার সময় তার দেহের ছবি সামনে নিয়ে আসতে পারে এবং বাতাস ও সূর্যকিরণকে নিয়ন্ত্রণে এনে রেডিওর সাহায্যে নিজের আওয়াজকে হাজার হাজার মাইল দূর পর্যন্ত ছড়িয়ে দিতে পারে এবং আজ হাজারো বছর আগের ঘটনাবলিকে শূন্যমণ্ডলে শৃঙ্খলিত করে এমনভাবে শুনাতে পারে যেনো সবকিছু এখন ঘটছে। সুতরাং দর্শনের আশ্রয়ে সেই মানুষের সৃষ্টার, বরং বিশ্বনিখিলের স্রষ্টা সম্পর্কে ‘তিনি জড়বস্তুকে কেমন করে উর্ধ্বজগৎ পর্যন্ত নিয়ে যেতে পারেন?'__ধরনের উক্তি করা নিজের নির্বুদ্ধিতার ওপর মোহর মারা ছাড়া আরকী। আর যদি ওষধ, পথ্য ও স্বাস্থ্যরক্ষার বিভিন্ন উপায় অবলম্বন করে স্বাভাবিক আয়ু দ্বিগুণ ও তিনগুণ করা যেতে পারে এবং তা করা হচ্ছেও’’২ এবং যদি বিভিন্ন প্রকার খাদ্যের ক্রিয়া ও ফলাফলে এই পার্থক্য হতে পারে এবং হচ্ছেও যে, কোনো খাদ্য থেকে অধিক মল উৎপন্ন হয় আবার কোনোটি থেকে কম উৎপন্ন হয় এবং কোনোটি থেকে মোটেও উৎপন্ন হয় না, বরং তারা খাঁটি রক্তের আকারে শরীরের সঙ্গে »১২ লেখকের এই বক্তব্য বোধগম্য নয়। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।