কাসাসুল কুরআন-১০ ৪ ১২৭ এই আয়াতগুলোতে প্রথম প্রতিশ্রুতি সম্পর্কে এ-কথা বলা হয় নি যে, আমি তোমাকে প্রথমে মৃত্যু দান করবো, তারপর পর্যায়ক্রমে পরবর্তী বিষয়গুলো কার্যকর করবো। কেননা, কেবল মূর্খই এমন কথা বলতে পারে। কিন্তু যে-ব্যক্তির কথোপকথনের ন্যুনতমও রুচিবোধ আছে তিনি কখনো এমন কথা বলতে দুঃসাহস করবেন না। কেননা, বর্ণনার পর্যায়ক্রম রক্ষার্থে এটাই হওয়া উচিত যে, ওই ব্যাপারগুলোর সংঘটনকালে এমন অবস্থার সৃষ্টি হবে না যাতে বর্ণনার পর্যায়ক্রমে ব্যবধান এনে পরবর্তীকে পূর্বে ও পূর্ববর্তীকে পরে উপস্থাপন করার মতো ক্রুটিপূর্ণ কাজের প্রয়োজন পড়ে। কিন্তু যদি কোনো ব্যাপার কালের দীর্ঘতা ও বিস্তৃতি দাবি করে এবং তার শেষ অংশের সংঘটন তার পরে ব্যবধান সৃষ্টি করে না, তবে এই অবস্থায় ওই শেষ অংশের সংঘটনের বিলম্বিত হওয়ায় কোনো জ্ঞানী ব্যক্তির মতেই ফাসাহাত ও বালাগাতের নিয়মকানুনে ক্রটি ঘটে না এবং বর্ণনা-পর্যায়ক্রমের সঙ্গে এ-ধরনের ংঘটন-পরম্পরা কোনো সম্পর্ক রাখে না। সুতরাং আলোচ্য ঘটনায় হযরত ইসা আলাইহিস সালাম-এর স্বাভাবিক মৃত্যু যখনই ঘটুক না কেনো, কুরআনের বর্ণনা-পর্যায়ক্রমের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই । এখানে তো ‘৬১,2 91: আমি তোমার কাল পূর্ণ করবো' বলে এ-কথা বুঝানো হয়েছে যে, কৃতঅঙ্গীকার কতিপয়ের মধ্যে প্রথমে এই অঙ্গীকারটিই কার্যকর হবে যে, তোমার মৃত্যুর কারণ বনি ইসরাইলের এই ইহুদিরা হবে না; বরং যখনই নির্ধারিত সময়সীমা পূর্ণ হবে, তা এমন পন্থায় হবে যাকে সাধারণভাবে আমার প্রতি সম্পর্কিত করা হয় (অর্থাৎ, স্বাভাবিক মৃত্যু) । আর এই অঙ্গীকার সর্ববস্থায় অবশিষ্ট অঙ্গীকার তিনটি থেকে অগ্রবর্তীই আছে। কেননা, তখনই কেবল অবশিষ্ট অঙ্গীকার তিনটি যথাক্রমে কার্যকর হতে পারবে। আর যদি প্রথমেই শত্রুদের হাতে ইসা আলাইহিস সালাম-এর মৃত্যু হতো তবে ‘উধ্বলোকে উত্তোলন’ ও ‘শত্রুদের অপবিত্র হাত থেকে পবিত্র রাখা'র কোনো পদ্থাই অবশিষ্ট থাকতো না। তখন বরং মির্যা কাদিয়ানির মতো বাতিল ও অনর্থক অপব্যাখ্যার শরণাপন্ন হতে হতো এবং তাতে আলোচ্য আয়াতগুলোর আত্মা বিনষ্ট হয়ে যেতো । কেননা, আসমানে উত্তোলনের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।