বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম ৪ ১২৬ সুতরাং পবিত্র কুরআনের এই আয়াতগুলোর সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের তাফসির অনুযায়ী বর্ণিত পর্যায়ক্রম যথাযথভাবে বিদ্যমান৷ কেননা, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথমে যে-প্রতিক্রুতি দেয়া হলো তা এই : আমি তোমার নির্ধারিত জীবৎকাল পূর্ণ করবো । (5%9 4: আমি তোমার কাল পূর্ণ করবো ।) অর্থাৎ, তোমার মৃত্যুর এই শত্রুদের হাতে হবে না; বরং তুমি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে। কিন্তু এই প্রথম প্রতিশ্রুতি পূর্ণ করার কয়েকটি পদ্থা হতে পারতো : শত্রুদের ওপর বাইরে থেকে অকস্মাৎ আক্রমণ হতো এবং তারা পালিয়ে যেতো বা ওখানেই মরে পড়ে থাকতো এবং হযরত ইসা আলাইহিস সালাম তাদের আক্ৰমণ থেকে রক্ষা পেতেন; অথবা এই অবস্থা হতো যে, আদ বা সামুদ সম্প্রদায়ের মতো জমিন বা আসমান থেকে কুদরতি আযাব এসে তাদের সবাইকে ধ্বংস করে দিতো; অথবা এমন অবস্থা হতো যে, হযরত ইসা আলাইহিস সালাম কোনো-না-কোনো উপয়ে সম্পূর্ণ নিরাপদ অবস্থায় তাদের ঘেরাও থেকে বেরিয়ে যেতেন এবং তাদের কবল থেকে মুক্ত হতেন; কিংবা এমন অবস্থা হতো যে, আল্লাহ তাআলা তার অসীম ক্ষমতাবলে তাকে উধ্বলোকে উঠিয়ে নিয়ে যান, ইত্যাদি ইত্যাদি ৷ কুরআন বলছে, আল্লাহ তাআলা ইসা আলাইহিস সালামকে সংবাদ প্রদান করেছেন যে, প্রথম প্রতিশ্রুতি উল্লিখিত পস্থাসমূহের মধ্য থেকে শেষোক্ত পদ্থায়, অর্থাৎ ‘। ৬৬৷১) ‘তোমাকে আমার কাছে তুলে নেবো'-এর পন্থায় হবে। এবং তা-ও হবে এমন অসীম কুদরতের হাতে যে, ওই ঘেরাও বিদ্যমান থাকা সত্ত্বেও শত্রুরা তাদের অপবিত্র হাত দ্বারা তোমাকে স্পর্শও করতে পারবে না । আমি কাফেরদের হাত থেকে তোমাকে পবিত্র রাখবো 54 2। ০ 5:44: “এবং যারা কুফরি করেছে তাদের মধ্য থেকে তোমাকে পবিত্র করছি ।' এসব ব্যাপার ছাড়া এটাও হবে যে, আমি তোমার অনুসারীদেরকে তোমাকে অবিশ্বাসকারীদের ওপর কিয়ামত পৰ্যন্ত জয়ী রাখবো ৷ যাই হোক, (প্রথমটির) পরবর্তী এই তিনটি প্রতিশ্রুতি তখনই পর্যায়ক্রমে কার্যকর হবে যখন প্রথমে প্রথম প্রতিশ্রুতিটি কার্যকর হবে। অর্থাৎ, তোমার মৃত্যু তাদের হাতে হবে না; বরং নির্ধারিত সময়সীমায় পৌছে স্বাভাবিক মৃত্যু ঘটবে । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।