বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ $১১ কথিত আছে যে, একদিন হান্নাহ তার গৃহের আঙ্গিনায় পায়চারি করছিলেন। ইতোমধ্যে তিনি দেখতে পেলেন যে, একটি পাখি তার ছানাকে খাওয়াচ্ছে । এই দৃশ্য দেখে হানর্নাহর অন্তর অত্যন্ত ভারাক্রান্ত হয়ে উঠলো এবং সন্তানলাভের আকাজঙ্কা তার ভেতরে উথলে উঠলো । এই অস্থির অবস্থায় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করার জন্য তিনি হাত উঠালেন এবং নিবেদন করলেন, ‘হে আমার প্রতিপালক, এইভাবে আমাকেও সন্তান দান করুন, যে হবে আমাদের চোখের আলো এবং আত্মার প্রশান্তি ।' হৃদয়ের গভীরতা থেকে উৎসারিত প্রার্থনা আল্লাহ তাআলা মঞ্জুর করলেন । হান্নাহ কয়েকদিন পর অনুভব করলেন যে, তিনি গর্ভবতী । এই অনুভূতির ফলে হান্নাহ আনন্দে এতটাই উদ্বেলিত হলেন যে, তিনি মানুত করলেন, আমার গর্ভ থেকে যে-সন্তান ভূমিষ্ঠ হবে আমি তাকে পবিত্র উপাসনাগৃহ (মসজিদুল আকসা)-এর খেদমতের জন্য ওয়াকফ করে দেবো” যাই হোক, আল্লাহ তাআলা ইমরানের স্ত্রী হান্নাহর দোয়া কবুল করলেন এবং তিনি আনন্দের সঙ্গে আকাঙ্করা পূর্ণ হওয়ার মুহূর্তটির প্রতীক্ষা করতে থাগলেন। বিশর বিন ইসহাক বলেন, হান্নাহ তখনো গর্ভবতী ছিলেন, ইতোমধ্যে তার স্বামী ইমরান ইন্তিকাল করলেন ।* হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর জন্মগ্রহণ যখন গর্ভকাল পূর্ণ হয়ে প্রসবের সময় এলো, হান্নাহ জানতে পারলেন যে, তিনি একটি কন্যাসন্তান প্রসব করেছেন। সন্তানের বিবেচনায় হান্নাহর এই কন্যাও পুত্রের চেয়ে কম ছিলো না; কিন্তু তার এই আক্ষেপ অবশ্যই হয়েছিলো যে, ‘আমি যে-মান্নবত করেছিলাম তা তো পূর্ণ হতে পারবে না। কারণ, আমার কন্যা কী করে মসজিদের খেদমত করবে?' কিন্তু আল্লাহ তাআলা তার আক্ষেপকে বদলে দিলেন এই কথা বলে যে, ‘আমি * আল-বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড। বনি ইসরাইলে ধর্মীয় প্রথাগুলোর মধ্যে নিজেদের সন্তানদেরকে পবিত্র উপাসনাগৃহের জন্য ওয়াকফ করে দেয়ার প্রথাকে অত্যন্ত পবিত্র যনে করা হতো । * ফাতহুল বারি, যষ্ঠ খণ্ড, ৩৬৪ পৃষ্ঠা । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।