কাসাসুল কুরআন-১০ ৪ ১১৯ dtd) HO Cd iE Uy od 2s LA byl by BU a “অথচ তারা তাকে হত্যা করে নি, ক্রশবিদ্ধও করে নি; কিন্তু তাদের এরূপ বিভ্রম ঘটেছিলো । ..... এটা নিশ্চিত যে, তারা তাকে হত্যা করে নি; বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন... ৷” [সুরা নিসা : আয়াত ১৫৬-১৫৭ এখন চিন্তার বিষয় এই যে, আমরা দুনিয়ায় দিন-রাত দেখছি যদি কোনো ক্ষমতাবান ব্যক্তির প্রিয় বন্ধু বা সঙ্গীর পেছনে শত্রু লেগে গিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে এবং সেই বন্ধু বা সঙ্গী মনে করেন যে, আমি এখন ক্ষমতাবান ব্যক্তির সাহায্য ছাড়া শত্রুর মোকাবিলায় টিকে থাকতে পারবো না, তখন তিনি ওই ক্ষমতাবান ব্যক্তির শরণাপন্ন হন । ক্ষমতাবান ব্যক্তি তাকে সম্পূর্ণভাবে আশ্বস্ত করে দেন যে, শত্রু তোমার কোনোও ক্ষতি করতে সক্ষম হবে না। তাদের হাতকে তোমার পর্যন্ত পৌছতেই দেয়া হবে না। এ-ক্ষেত্রে প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি এই অর্থই গ্রহণ করে যে, এখন কোনো অবস্থাতেই তার শত্রুর ভয় থাকলো না। তবে হ্যা, যদি ওই ক্ষমতাবান ব্যক্তি তার প্রতিশ্রুতি পূর্ণ না করে মিথ্যাবাদী প্রমাণিত হন বা শত্রুর শক্তি ও ক্ষমতা এত বেশি যে, তিনি নিজেই ওই সাহায্য ও নিরাপত্তা বিধানে অক্ষম, তবে ভিন্ন কথা । মানবজগতে এই সংবাদ পৌছে যে, ক্ষমতাবান সত্তার প্রিয় বন্ধুকে বা সঙ্গীকে শত্রুরা গ্রেপ্তার করে খুব কঠিনভাবে প্রহার করেছে, চেহারায় থুথু নিক্ষেপ করেছে এবং যেভাবে ইচ্ছা লাঞ্চিত ও অপদস্থ করেছে, তাদের ধারণায় মেরেও ফেলেছে এবং মৃত মনে করে লাশ তার আত্মীয়-স্বজনের হাতে তুলে দিয়েছে; কিন্তু ঘটনাক্রমে আত্মীয়-স্বজনেরা তার নাড়ি বুঝতে পারলো যে কোথাও প্রাণ আটকে আছে। কাজেই তার চিকিৎসা করানো হয়েছে এবং সে আরোগ্য লাভ করেছে। এক্ষেত্রে দুনিয়ার মানুষ ওই ক্ষমতাবান সত্তা সম্পর্কে কী ধারণা পোষণ করবে, যিনি এই নির্যাতিত লোকটিকে সাহায্য ও সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন? তিনি কি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন? না-কি করেন নি? বলা বাহুল্য, মানুষ এই মস্ত ব্যই করবে যে, তিনি প্রতিশ্রতি রক্ষা করেন নি। তা ইচ্ছাকৃতভাবেই হোক আর অক্ষমতার কারণেই হোক । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।