বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ * ১১৭ ‘নিঃসন্দেহে ইহুদিরা ইসা আলাইহিস সালামকে বন্দি করেছিলো, তাকে নানাভাবে তিরস্কার করেছিলো, তার চেহারায় থুথু নিক্ষেপ করেছিলো, তার মুখে চড় মেরেছিলো, তাকে কাটার টুপি পরিয়েছিলো। তা ছাড়া তাকে যেভাবে পারে অপমানিত ও লাঞ্চিত করেছিলো। তারপর তাকে শূলিতে চড়িয়েছিলো এবং তাদের নিজেদের ধারণায় অবশেষে তাকে হত্যাও করে ফেলেছিলো।' তবে সে ইহুদি ও নাসারাদেরকে অক্ষরে রেওয়ায়েত ও এতিহাসিক প্রমাণ ব্যতীত নিজের পক্ষ থেকে তার সঙ্গে এইটুকু কথা যুক্ত করে নিয়েছে যে, যখন শিষ্যবৃন্দের আবেদনের প্রেক্ষিতে হযরত ইসা আলাইহিস সালাম-এর মৃতদেহ তাদের হাতে সোপদ করা হলো এবং তার কাফন-দাফনের জন্য প্রস্তুত হলো, দেখলো যে তার দেহে প্রাণ অবশিষ্ট আছে। তারপর তারা গোপনীয়তার সঙ্গে বিশেষ ধরনের পট্টি দ্বারা তার যখমসমূহের চিকিৎসা করলেন । এতে ইসা আলাইহিস সালাম সুস্থ হয়ে উঠলেন । তারপর তিনি আত্মগোপন করে কাশ্মিরে চলে এলেন । এখানে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে লুকিয়ে রাখলেন এবং অপরিচিত অবস্থায় এখানেই পরলোকগমন করলেন। আপনারা এ-কথা বলতে পারেন যে, ইহুদি ও নাসারাদের অপমানিত ও অপদস্থ করার যতগুলো দিক ছিলো তার সবগুলো এই মিথ্যা নবুওতের দাবিদার কবুল করে নিয়েছে। তার ওপর ইসা আলাইহিস সালাম-এর মহামর্যাদা ও উচ্চ মাহাত্ম্য-সম্পর্কিত দিকটিকে কাহিনি থেকে খারিজ করে দিয়ে তার সঙ্গে একটি কাল্পনিক অংশ জুড়ে দিয়েছে। এই কাল্পনিক অংশটি একদিকে প্রকৃতিপূজারীদেরকে নিজের দিকে আকৃষ্ট করার একটি উপায় হতে পারে আর অন্যদিকে তা হযরত ইসা আলাইহিস সালাম-এর অবশিষ্ট জীবনকে অপরিচিত অবস্থার সঙ্গে সংশ্লিষ্ট করে অপমান ও অপদস্থতার আরো একটি দিক পূর্ণ করেছে যার জন্য সে লালায়িত ছিলো। (+৮) 40d) পাঞ্জামের এই ভণ্ড নবীর এতকিছু করার দরকার করেছিলো কেনো? এর প্রতি এইমাত্র উপরে ইঙ্গিত করা হয়েছে এবং তার বিস্তারিত বিবরণ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।