হযরত ইসা আলাইহিস সালাম ৪ ১১৬ কেউ কি এমন প্রশ্ব উত্থাপন করতে পারে না যে, যদি নাসারাদের বিবরণের উভয় অংশ অত্রান্ত ও নির্ভুল হয়ে থাকে, তবে তাদের মধ্যে এই পরস্পরবিরোধিতা কেনো এবং এই অনৈক্যের অর্থ কী? সুতরাং, যদি একজন সূক্ষ্মতত্ববিদ ও দূরদর্শী মানুষ এসব দিককে সামনে রেখে ঘটনাবলির ও অবস্থাসমূহের বিক্ষিপ্ত বিবরণকে সংযুক্ত করে অনুধাবন করেন, তবে তিনি সত্যকে উপলব্ধি করার প্রেক্ষিতে দ্বিধাহীন চিত্তে এই সিদ্ধান্তে উপনীত হবেন যে, বাইবেলে উল্লেখিত কাহিনিসমূহ পরস্পরবিরোধী এবং সম্পূর্ণ মনগড়া । আর কুরআন এব্যাপারে যে- ফয়সালা প্রদান করেছে তা-ই সত্য ও সততার ওপর প্রতিষ্ঠিত । ইতিহাস সাক্ষী রয়েছে যে, হযরত মাসিহ আলাইহিস সালাম-এর পরে সেন্টপলের পূর্ব পর্যন্ত ইহুদিদের রচিত এই রূপকথার সঙ্গে নাসারাদের কোনোও সম্পর্ক ছিলো না । কিন্তু সেন্টপল যখন ত্রিত্ববাদ ও কাফ্ফারার আকিদা (প্রায়শ্চিত্ত-কেন্দ্রিক বিশ্বাস)-এর নতুন খ্রিস্টধর্মের ভিত্তি স্থাপন করলেন তখন কাফ্ফারার আকিদার দৃঢ়তা সাধনের লক্ষ্যে ইহুদিদের ওই মনগড়া রূপকথার গল্পকেও ধর্মের অংশ বানিয়ে নেন। কিন্তু ঘটনাটি সম্পর্কে চূড়ান্ত আক্ষেপজনক দিক এই যে, যখন চৌদ্দ শতাব্দী পূর্বে পবিত্র কুরআন ইসা আলাইহিস সালাম-এর মর্যাদা ও মাহাত্ম্য ঘোষণা করে তাকে ‘উর্ধ্বকাশে তুলে নেয়া'র সত্যকে ইহুদি নাসারাদের অলীক কল্পকথার বিরুদ্ধে ইলম ও ইয়াকিনের (দিব্যজ্ঞান ও দৃঢ়বিশ্বাসের) আলোকে প্রকাশ করে দলিল ও প্রমাণের দ্বারা ইহুদি ও নাসারাদের নিরুত্তর ও দমিত করে দিয়েছিলো, তখন তার মোকাবিলায় আজ এক ইসলামের দাবিদার নবী হওয়ার দাবিতে ও মাসিহ হওয়ার আকাঙ্ক্কায় অথবা হিন্দুস্তানে দখলদার খ্রিস্টান সরকারকে স্বার্থপরতামূলক তোষামোদের উদ্দেশ্যে ইহুদি ও নাসারাদের ওই আকিদাকে পুনরুজ্জীবিত করা এবং তার ওপর নিজের ‘নবী হওয়ার বাতিল আকিদা 'র ভিত্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছে পাঞ্জাবের অন্তর্গত কাদিয়ান এলাকার ভণ্ড নবী কুরআন মাজিদের স্পষ্ট ঘোষণাসমূহ থেকে বেপরোয়া হয়ে অত্যন্ত দুঃসাহসের সঙ্গে ওইসব মনগড়া কাহিনিকে সত্যায়ন করছে, যেগুলোকে ইহুদি ও নাসারারা তাদের বাতিল আকিদাসমূহের সমর্থনে সৃষ্টি করেছে। ওই ভণ্ড নবী বলে, www.eelm.weebly.com (6)
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।