বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ ৪ ১১৫ উক্তির জন্য । অথচ তারা তাকে হত্যা করে নি, ক্রুশবিদ্ধও করে নি; কিন্ত (আল্লাহর গোপনীয় কৌশলের ফলে) তাদের এরূপ বিভ্রম ঘটেছিলো । যারা তার (মাসিহ আলাইহিস সালাম) সম্পর্কে মতভেদ করেছিলো তারা নিশ্চয় এই সম্পর্কে সন্দিন্ধ ছিলো; এই সম্পর্কে (ধারণা ও) অনুমানের অনুসরণ ব্যতীত তাদের কোনো জ্ঞানই ছিলো না। এটা নিশ্চিত যে, তারা তাকে হত্যা করে নি; বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময় |” [সুরা নিসা : আয়াত ১৫৬-১৫৭] কুরআন ইসা আলাইহিস সালাম সম্পর্কে ইহুদি ও নাসারাদের সৃষ্ট রূপকথার বিরুদ্ধে এই বক্তব্য প্রদান করেছে। এখন তাওরাত ও কুরআন উভয়ের বর্ণনাই আপনাদের সামনে রয়েছে। আর ন্যায় ও ইনসাফের পাল্লা আপনাদের হাতে প্রথমে হযরত মাসিহ আলাইহিস সালাম-এর ব্যক্তিত্ব এবং তার দাওয়াত ও হেদায়েতের মিশনকে শএঁতিহাসিক তথ্যাবলির আলোকে জেনে নিন। তারপর আরো একবার ওইসব বিশদ ঘটনার প্রতি দৃষ্টিপাত করুন যা একজন দৃঢ়প্রতিজ্ঞ নবী, আল্লাহর দরবারে নৈকটগপ্রাপ্ত, (নাসারাদের বাতিল আকিদা অনুযায়ী আল্লাহর পুত্ৰ)-কে আল্লাহর সিদ্ধান্তের সামনে হতাশ, উদ্বিগ্ন, আশ্রয়হীন ও নিঃসহায় এবং আল্লাহর দরবারে অভিযোগ উত্থাপনকারীরূপে প্রকাশ করছে। সঙ্গে সঙ্গে এই পরস্পরবিরোধী বর্ণনাতেও মনোযোগ দিন যে, একদিকে ‘কাফফারার আকিদা'র ভিত্তি শুধু এটার ওপর প্রতিষ্ঠিত যে, হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম আল্লাহর পুত্র হয়ে এসেছেন, তার আগমনের উদ্দেশ্য ছিলো শূলিবিদ্ধ হয়ে প্রাণত্যাগ করে মানবজগতের যাবতীয় পাপের প্রায়শ্চিত্ত করা । অপরদিকে মাসিহ আলাইহিস সালামকে শূলিতে চড়ানো ও হত্যা করার কাহিনিকে এই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা হয়েছে যে, যখন প্রতিশ্রুত মুহূর্ত এসে পৌছায় তখন আল্লাহর এই কথিত পুত্ৰ তার স্বরূপ ও পৃথিবীতে তার অস্তিত্বকে একেবারে বিস্মৃত হয়ে 55 ৬ $৮ 94 হে প্রভু, হে প্রভু, আপনি কেনো আমাকে পরিত্যাগ করলেন?'-এর হতাশাজনক বাক্যটি মুখে উচ্চারণ করে আল্লাহর মর্জির বিরুদ্ধে তার অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। এখানে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।