ন বযাল 2০:৪ ২১৩, এবং কীভাবে তারা কিছুতেই হযরত ইসা আলাইহিস সালাম-এর ক্ষতি করতে না পারে, যাতে মহান আল্লাহর ইসা আলাইহিস সালামকে রক্ষা করার প্রতিশ্রুতি ও তার কৌশল সর্বোত্তম হওয়ার দাবি পূর্ণ হতে পারে। এই প্রশ্নের জবাবে কুরআন বলেছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে এবং তার সর্বোত্তম প্রচেষ্টা ইসা আলাইহিস সালামতে শত্রুদের শত্রুদের হাত থেকে সার্বিকভাবে সুরক্ষিত রেখেছে। তার পন্থা হয়েছিলো এই যে, সেই সঙ্কটপূর্ণ মুহূর্তে ইসা আলাইহিস সালাম-এর কাছে ওহি এলো__ইসা, ভয় করো না, তোমার মুদ্দত পূর্ণ করা হবে, (অর্থাৎ, শত্রুরা তোমাকে হত্যা করতে পারবে না এবং এখন তোমার মৃত্যুর সঙ্গে সাক্ষাতও ঘটবে না ।) আমি তোমাকে নিজের দিকে (উধ্বজগতে) উঠিয়ে নেবো এবং কাফেরদের থেকে তোমাকে সার্বিকভাবে পবিত্র রাখবো । (অর্থাৎ, তারা কোনোত্রমেই তোমাকে কজা করতে পারবে না।) আর তোমার অনুসারীদেরকেও এই কাফেরদের বিরুদ্ধে সবসময় জয়ী রাখবো । (সবসময় মুসলিম ও ইসায়ি জাতি বনি ইসরাইলের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত প্রবল থাকবে । কখনো তারা এই দুই জাতির ওপর শাসনক্ষমতা লাভ করতে পারবে না৷) তারপর (মৃত্যুর পর) সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। তখন আমি যেসব বিষয়ে তোমরা একে অপরের সঙ্গে মতভেদ করতে সেগুলো মীমাংসা করে দেবো। এই কথাগুলো কুরআনে বর্ণিত হয়েছে এভাবে _ VAS nd ca Bees & Ly US এল ৬ Yu 3 Sob erp AEDs AS uh GY BA nd Je) (01s UT 50) 0S a3 IS C3 oS “স্মরণ করো, যখন আল্লাহ বললেন, ‘হে ইসা, আমি তোমার কাল পূর্ণ করছি এবং তোমাকে আমার কাছে তুলে নিচ্ছি এবং (বনি ইসরাইলের) যারা কুফরি করেছে তাদের থেকে তোমাকে পবিত্র করছি। আর তোমার অনুসারীদেরকে কেয়ামত পর্যন্ত কাফেরদের ওপর প্রাধান্য দিচ্ছি, অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন । তারপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটছে আমি তা মীমাংসা করে দেবো ।'” [সুরা আলে ইমরান : আয়াত ৫৫] www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।