বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ ৪ ১১১ তৎপরতা মারাত্মক পর্যায়ে বৃদ্ধি পেয়েছে এবং তারা তাকে লাঞ্চিত, অপদস্থ, বরং হত্যা করার জন্য চক্রান্ত চালাচ্ছে । তখন তিনি বিশেষভাবে একটি জায়গায় তার হাওয়ারিদের একত্র করলেন এবং তাদের সামনে তার অবস্থার চিত্র পেশ করলেন। তাদের বললেন, ‘পরীক্ষার সময় মাথার ওপর এসে পড়েছে। এখন কঠিন পরীক্ষার সময় । সত্যকে বিলুপ্ত করে দেয়ার জন্য সবধরনের চাক্রান্ত পূর্ণতা লাভ করেছে। এখন আমি তোমাদের মধ্যে আর বেশিদিন থাকবো না। এ-কারণে আমার পরে সত্যধর্মের ওপর সুদৃঢ় থাকা, তার উন্নতি, প্রচার-প্রসার ও সাহায্য- সহযোগিতার ব্যাপারগুলো শুধু তোমাদের সঙ্গেই সংশ্লিষ্ট থাকবে। সুতরাং আমাকে বলো, আল্লাহ তাআলার পথে খাঁটি সাহায্যকারী তোমাদের কে কে আছ?’ হাওয়ারিগণ এই সত্যবাণী শুনে বললেন, ‘আমরা সবাই আল্লাহর দীনের সাহায্যকারী আছি। আমরা সত্য অন্তর দিয়ে আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আমাদের ঈমানের সত্যতা ও একনিষ্ঠতার ব্যাপারে আপনাকে সাক্ষী বানাচ্ছি।' এ-কথাগুলো বলার পর মানবিক দুর্বলতার প্রেক্ষিতে তাদের দাবি পেশ করেই ক্ষান্ত হলেন না; বরং আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন : ‘হে আল্লাহ, আমরা যা-কিছু বলছি তার ওপর অটল থাকার জন্য আমাদেরকে তাওফিক দিন এবং আমাদেরকে আপনার দানের সাহায্যকারীদের তালিকাভুক্ত করে নিন ।' এদিক থেকে নিশ্চিন্ত হয়ে হযরত ইসা আলাইহিস সালাম তার দাওয়াত ও নসিহতের দায়িত্ব পালন করে যাওয়ার সঙ্গে সঙ্গে অপেক্ষায় থাকলেন যে, দেখা যাক বিরোধাদের তৎপরতা কী আকার ধারণ করে এবং মহান আল্লাহর কী সিদ্ধান্ত প্রকাশ পায়। আল্লাহ তাআলা এ-ব্যাপারে কুরআনের দ্বারা ইহুদি ও নাসারাদের ভ্রান্ত ধারণা ও কল্পনার বিরুদ্ধে ইলম ও ইয়াকিনের আলো প্রদান করে এটাও বলে দিয়েছেন যে, যে-সময় বিরোধীরা তাদের গোপনীয় চক্রান্তে তৎপর ছিলো, তখন আমিও আমার পূর্ণ ক্ষমতার গোপনীয় কর্মপদ্ধতি দ্বারা এই ফয়সালা করে ফেলেছি যে, অংশই সফল হতে দেয়া হবে না। নিঃসন্দেহে আল্লাহ তাআলার পূর্ণ না। কারণ তার কৌশলের চেয়ে উত্তম কোনো প্রচেষ্টা হতেই পারে না। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।