ইমরান ও হান্নাহ হযরত যাকারিয়া ও হযরত ইয়াহইয়া (আলাইহিমাস সালাম)-এর ঘটনাবলিতে আলোচনা করা হয়েছে যে, বনি ইসরাইলের মধ্যে ইমরান একজন আবেদ ও সংসারত্যাগী লোক ছিলেন। তার সংসার ত্যাগ ও ইবাদতের কারণে নামাযের ইমামতির দায়িত্বও তার ওপর ন্যস্ত ছিলো। ইমরানের স্ত্রী হান্নাও অত্যন্ত পরহেযগার ও আবেদা নারী ছিলেন। নিজেদের সৎকাজ ও সদাচারের কারণ তারা স্বামী-স্ত্রী দুজনই বনি ইসরাইলের কাছে অত্যন্ত প্রিয় ও গ্রহণযোগ্য ছিলেন।* মাগাযি বা যুদ্ধের ঘটনাবলির সংকলক মুহাম্মদ বিন ইসহাক রহ. ইমরানের বংশপরম্পরার বর্ণনা দিয়েছেন এভাবে _ WF or Es rari bz nr onopin thn yp nn 5S PEL rn Ne 2 Hr rn Ah on ol onl PA Lgl 2912 2 dl 2 ES) ইমরান বিন ইয়াশিম বিন আমুন বিন মিশা বিন হিযকিয়া বিন আহরিক বিন ইউসাম বিন আযারিয়া (বা আযাধিয়া) বিন আমসিয়া বিন ইয়াওয়াশ বিন আজরিহু বিন ইয়াযাম বিন ইয়াহফাশাত বিন ইনশা বিন আবইয়ান (বা আসান বা আয়ান) বিন রাখিআম বিন সুলাইমান বিন দাউদ আলাইহিমাস সালাম । আর ইবনুল আসাকির এই নামগুলো ছাড়া অন্যান্য নাম বর্ণনা করেছেন। এই দুটি বর্ণনার মধ্যে যথেষ্ট মতভেদ লক্ষ করা যায়। তারপরও বংশবিদ্যায় বিশেষজ্ঞ উলামায়ে কেরাম এ-ব্যাপারে একমত যে, ইমরান হযরত সুলাইমান আলাইহিস সালাম-এর বংশধর । আর হান্নাহ বিনতে ফাকুয বিন কাবিলও হযরত দাউদ আলাইহিস সালাম-এর বংশের ।* ইমরান নিঃসন্তান ছিলেন। তাঁর স্ত্রী হান্নাহ প্রচণ্ড আকাঙ্ক্রিণী ছিলেন যে, তাদের একটি সন্তান হোক। এইজন্য তিনি সবসময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন এবং কবুল হওয়ার অপেক্ষায় থাকতেন । * তাফসিরে ইবনে কাসির, প্রথম বণ্ড, সুরা আলে ইমরান। ৪ তাফসিরে ইবনে কাসির, প্রথম খণ্ড, সুরা আলে ইমরান। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।