বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম ৪ ১১০ oS wou oS jl eo) =3W Us “সুতরাং, দেখুন ব্যবধান কতটুকু!” যাই হোক। প্রকৃত ঘটনা ছিলো অন্যরকয় এবং দীর্ঘকাল পরে কাফ্‌ফারার আকিদা বা প্রায়শ্চিত্ত-কেন্দ্রিক বিশ্বাসের অবতারণা খ্রিস্টান করতে বাধ্য করলো। এ-কারণে কুরআন মাজিদ হযরত মারইয়াম আলাইহি সালাম ও হযরত ইসা আলাইহিস সালাম-এর সঙ্গে সংশ্লিষ্ট অন্য ঘটনাবলির মতো এই ঘটনা থেকেও অজ্ঞতা ও অন্ধকারের পর্দা দেয়া জরুরি মনে করলো । কুরআন তার ওই কর্তব্য পালন করলো যাকে বিশ্বের ধর্মসমূহের ইতিহাসে কুরআনের ‘দাওয়াতে তাজদিদ ও ইসলাহ' বলা হয়। কুরআন বলছে, যে-যুগে বনি ইসরাইল সত্যনবী ও আল্লাহর রাসুল (ইসা বিন মারইয়াম আলাইহিস সালাম)-এর বিরুদ্ধে গোপনীয় চক্রান্ত ও ষড়যন্ত্রে তৎপর ছিলো এবং তাতে গর্ববোধ করতো, সে-যুগে মহান আল্লাহর ফয়সালা ও তাকদিরের বিধান এই সিদ্ধান্ত জারি করে দিলো যে, ‘কোনো ক্ষমতা বা বিরুদ্ধ শক্তি ঈসা ইবনে মারইয়ামের (আলাইহিমাস সালাম) কোনো ক্ষতি করতে পারবে না এবং আমার সুদৃঢ় কার্যবিধান তাকে শত্রুদের সবধরনের ষড়যন্ত্র থেকে সুরক্ষিত রাখবে ৷' তার ফল দাড়ালো এই যে, বনি ইসরাইল যখন তার ওপর আঘাত লাভ করতে পারলো না এবং তাকে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসমানে উঠিয়ে নেয়া হলো। বনি ইসরাইল যখন ওই জায়গায় প্রবেশ করলো, সার্বিক অবস্থা তাদের গোলক ধাধায় ফেলে দিলো। তারা অপমান ও অপদস্থতার সঙ্গে তাদের উদ্দেশ্য সাধনে বিফল হলো । এইভাবে আল্লাহ তাআলা ইসা ইবনে মারইয়ামকে সুরক্ষিত রাখার জন্য যে-প্রতিক্রুতি দিয়েছিলেন তা পূর্ণ করে দেখালেন । উল্লিখিত সংক্ষিপ্ত বর্ণনার বিস্তারিত বিবরণ এই যে, যখন ইসা আলাইহিস সালাম অনুভব করলেন যে, বনি ইসরাইলের কুফরি ও অবিশ্বাসমূলক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।