হযরত ইসা আলাইহিস সালাম ৪ ১০৮ এ-কারণে তারা ঘটনার উল্লিখিত বিবরণের পর আরো এক প্রস্থ বৰ্ণনা/বিবৃতি যোগ করে নিলো । ইউহান্নার ইঞ্জিলে বলা হয়েছে _ “কিন্তু যখন তারা ইয়াসুর কাছে এসে দেখলো যে তিনি মৃত্যুবরণ করেছেন তখন তারা তার পা দুটি ভাঙলো না; কিন্তু তাদের মধ্য থেকে জনৈক সিপাহি বৰ্শার আঘাতে তার পাজর ছেদ করে দিলো এবং সঙ্গে সঙ্গে তা থেকে রক্ত ও পানি বের হতে লাগলো ........ এসব বিষয়ের পর আরমিলিতার অধিবাসী ইউসুফ__যিনি ইয়াসুর শিষ্য ছিলেন ইহুদিদের ভয়ে অতি গোপনে পিলাটাসের কাছে অনুমতি চাইলেন যে, ‘আমি ইয়াসুর মৃতদেহ নিয়ে যেতে পারি কি?’ পিলাটাস অনুমতি দিলেন। ফলে ইউসুফ ইয়াসুর মৃতদেহ নিয়ে গেলেন। নেকদিমাসও এলেন, যিনি ইতোপূর্বে ইয়াসুর কাছে রাতের বেলা গিয়েছিলেন। তিনি প্রায় ৫০ সের মুর ও উদ (সুগন্ধি কাঠ)-এর মিশ্রণ নিয়ে এলেন। এরপর তারা ইয়াসুর মৃতদেহ সুতি কাপড়ে সুগন্ধি দ্রব্যের সঙ্গে কাফন পরালেন, যেভাবে কাফন পরানোর প্রথা ইহুদিদের মধ্যে প্রচলিত আছে। আর যে- জায়গায় তাকে শূলিবিদ্ধ করা হয়েছিলো সেখানে একটি বাগান ছিলো । এই বাগানে একটি নতুন কবর ছিলো, যাতে কখনো কোনো মৃতদেহ দাফন করা হয় নি। ইহুদিদের প্রস্তুতি-দিবসের কারণে তারা ইয়াসুর মৃতদেহকে ওই কবরেই রেখে দিলেন । সপ্তাহের প্রথম দিবসে মারইয়াম মাগদালিনি অতি ভোরে__তখনো অন্ধকারই ছিলো-_কবরের কাছে এলেন এবং দেখলেন যে, কবরের উপর থেকে পাথর সরানো অবস্থায় রয়েছে। তারপর তিনি শামাউন পিটার্স ও ইয়াসুর অন্যান্য প্রিয় শিঘার কাছে দৌড়ে গেলেন এবং তাদেরকে বললেন, 'খোদাওয়ান্দকে কবর থেকে তুলে নিয়ে গেছে এবং আমি জানি না তাকে কোথায় রাখা হয়েছে........' কিন্তু মারইয়াম বাইরে কবরের কাছে দাড়িয়ে কাদছিলেন। কাদতে কাদতে যখন কবরের দিকে ঝুঁকে ভেতরে তাকালেন, দেখলেন যে, যেখানে ইয়াসুর মৃতদেহ রক্ষিত ছিলো সেখানে সাদা পোশাক পরিহিত দুজন ফেরেশতা__তাদের একজন মাথার কাছে উপবিষ্ট, অন্যজন পায়ের কাছে উপবিষ্ট । ফেরেশতারা মারাইয়ামকে ‘কাদছি এইজন্য যে, আমার খোদাওয়ান্দকে কবর.থেকে উঠিয়ে নিয়ে গেছে এবং আমি জানি না তাকে কোথায় রাখা হয়েছে।' এই কথা বলে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।