বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ *$ ১০৭ বুঝায় যায় এই ঘটনার পূর্বে ইয়াসু মাসিহ তিন বার আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে পিতা, যদি সম্ভব হয় তবে (মৃত্যুর) এই পেয়ালা আমার উপর থেকে সরিয়ে নেয়া হোক। যখন তার এই প্রার্থনা কোনোকত্রমেই গৃহীত হলো না তখন নিরাশ হয়ে তাকে বলতেই হলো, যদি এই পেয়ালা পান করা ছাড়া আমার ওপর থেকে সরানো সম্ভুবই না হয়, তবে আপনার ইচ্ছাই পূর্ণ হোক ।" বিস্ময়কর ব্যাপার হলো এই যে, যখন ''প্রায়শ্চিত্ত' (কাফ্‌ফারা)-এর বিশ্বাস’” অনুসারে হযরত মাসিহ আলাইহিস সালাম-এর এই কর্মটি ছিলো খোদা ও তার পুত্রের (নাউযুবিল্লাহ) মধ্যে একটি স্থিরীকৃত বিষয় । তবে তার এমন প্রার্থনার অর্থ কী? আর যদি তা অপরিহার্য মানবিক গুণাবলির প্রেক্ষিতে তা হয়ে থাকে তবে খোদার মর্জি জেনে নেয়া এবং সে-ব্যাপারে সম্ভষ্টি প্রকাশ করার পর এমন অধৈর্য ও নিরাশাগ্রস্ত মানুষের মতো প্ৰাণত্যাগ করার কারণ কী? ইহুদিদের মনগড়া এই কাহিনিকে নাসারাগণ স্বীকার করে নিয়েছে। ফলে ইহুদিরা গর্ব ও অহঙ্কারের সঙ্গে এ-ব্যাপারে অত্যন্ত উল্লসিত হয়ে উঠেছে এবং বলছে যে, নাসেরি মাসিহ (যিশুখ্রিস্ট) যদি (খোদার) প্রতিশ্রুত মাসিহ' হতো তবে খোদা তাআলা তাকে এমন নিঃস্ব ও অসহায় অবস্থায় আমাদের হাতে তুলে দিতেন না। সে মৃত্যু পর্যন্ত খোদার কাছে ফরিয়াদ করতে থাকলো যে, আমাকে বাচাও, আমাকে রক্ষা করো। কিন্তু খোদা তার কোনো কথাই শুনলেন না, তাকে সাহায্যও করলেন না। আর আমাদের পূর্বপুরুষেরা তখনো তাকে যথেষ্ট উত্তেজিত করে তুলছিলো এই বলে যে, যদি তুমি সত্য সত্যই খোদার পুত্র ও প্রতিশ্রুত মাসিহ হয়ে থাকো তবে খোদা কেনো তোমাকে আমাদের হাতে এমন লাঞ্ছনা ও অপদস্থতা থেকে রক্ষা করছেন না? ঘটনা এই যে, নাসারাদের কাছে এই হৃদয়বিদারক অপবাদের কোনো জবাব ছিলো না। আর ঘটনার উল্লিখিত বিবরণ মেনে নেয়ার পর কাফ্‌ফারা বা প্রায়শ্চিত্তমূলক বিশ্বাসের কোনো মূল্যই অবশিষ্ট থাকে না। ** খ্রিস্টানরা বিশ্বাস করে যে, যিশুখ্রিস্ট শূলিবিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করার মধ্য দিয়ে মানবজগতের যাবতীয় পাপের প্রায়শ্চিত্ত করেছেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।