বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম ৪ ১০৪ ভিড় থেকে আলাদা হয়ে তার শিষ্যদের সঙ্গে একটি রুদ্ধ জায়গায় আছেন তারা ভাবলো এটি একটি সুবর্ণ সুযোগ । এই সুযোগ হাতছাড়া করা যায় না। সঙ্গে সঙ্গে তারা সেখানে পৌছে গেলো এবং চারদিক থেকে জায়গাটিকে ঘিরে রেখে হযরত ইয়াসু আলাইহিস সালামকে গ্রেপ্তার করে ফেললো । তারপর তাকে লাঞ্চিত ও অপদস্থ করে করে পিলাটাসের দরবারে নিয়ে গেলো। যাতে সে তাকে শুলিতে ঝুলিয়ে দেয়। যদিও পিলাটাস ইসা আলাইহিস সালামকে নির্দোষ ভেবে মুক্ত করে দিতে চাইলো,. কিন্তু বনি ইসরাইলের বিক্ষোভে বাধ্য হয়ে সিপাহিদের হাতে তাকে সোপর্দ করে দিলো। সিপাহিরা তাকে কাটার টুপি পরালো, মুখে থুথু দিলো, বেত্রাঘাত করলো এবং যতভাবে পারে লাঞ্ছিত ও অপদস্থ করে অপরাধীর মতো শূলিতে ঝুলিয়ে দিলো। তার হাত দুটিতে পেরেক মেরে দিলো এবং বর্শার ফলা দিয়ে বুক ফেড়ে দিলো। এমন নিঃসহায় অবস্থায় তিনি প্রাণ ত্যাগ করলেন এই কথা বলে, ভল ৬ ৷ ০4 ‘হে আল্লাহ, হে আল্লাহ, আপনি কেনো আমাকে একাকী ও নিঃসঙ্গ অবস্থায় পরিত্যাগ করলেন?’ ম্যাথুর ইঞ্জিলে এই ঘটনার বিস্তারিত বিবরণ নিম্নবর্ণিত শব্দমালায় উল্লেখ করা হয়েছে _ “প্রধান কাহিন তাকে বললো, ‘আমি তোমাকে চিরঞ্জীব প্রভুর দোহাই দিয়ে বলছি, যদি তুমি খোদার পুত্র মাসিহ হও, তবে আমাদেরকে বলে দাও ।' ইয়াসু (আলাইহিস সালাম) তাকে বললেন, ‘তুমি নিজেই বলে দিয়েছো । বরং আমি তোমাকে সত্য বলছি যে, এরপর তোমরা আদমের পুত্রকে সবসময় শর্বশক্তিমান (আল্লাহ)-এর ডানপাশে উপবিষ্ট দেখবে এবং আকাশের মেঘমালার ওপর আসতে দেখবে ৷’ এ-কথা শুনে প্রধান কাহিন তার পরনের কাপড় ছিড়ে ফেললো এই বলে যে, ‘এ তো কুফরি করেছে; এখন আমাদের আর সাক্ষীর প্রয়োজন কী থাকলো? (হে উপস্থিত জনতা,) দেখো, তোমরা এইমাত্র তার কুফরি-উক্তি শুনলে। বলো, তোমাদের কী অভিমত?’ তারা জবাব দিলো, ‘সে তো মৃত্যুদণ্ডের উপযুক্ত।' এরপর তারা তার মুখে থুথু ছিটিয়ে দিলো, তাকে ঘুষি নবওত দ্বারা আমাদের বলো, তোমাকে কে মেরেছে?'....... যখন সকাল www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।