বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ $ ১০১ পিলাটাস (Pontius Pilatus)” নামের এক ব্যক্তি ইয়াহুদার গভর্নর বা বাদশাহ ছিলো। দুর্ভাগ্য মনে করে তাকে ঘৃণার চোখে দেখতো; কিন্তু হযরত মাসিহ আলাইহিস সালাম-এর বিরুদ্ধে তাদের অন্তরে হিংসার জ্বলন্ত আগুন আর বহু শতাব্দীব্যাপী দাসত্বের ফলে সৃষ্ট হীনমন্যতা তাদেরকে এতটাই অন্ধ করে দিয়েছিলো যে তারা পরিণাম ও পরিণতির পরোয়া না করে পিলাটাসের দরবারে পৌছে এবং অভিযোগ করে যে, জাহাপনা, এই ব্যক্তি (ইসা আলাইহিস সালাম) কেবল আমাদের জন্যই নয়, বরং আপনার রাজত্বের জন্যও হুমকি হয়ে উঠতে যাচ্ছে। যদি সহসাই তার মূলোৎপাটন না করা হয়, তবে আমাদের ধর্মও মূল অবস্থার ওপর প্রতিষ্ঠিত থাকবে না এবং আশঙ্কা হচ্ছে যে, অবশেষে আপনার হাত থেকে রাজক্ষমতাও চলে যাবে। কারণ, এই ব্যক্তি বিস্ময়কর ও অভিনব কলা-কৌশল প্রদর্শন করে সাধারণ মানুষকে তার বশীভূত করে নিয়েছে এবং সবসময় এই সুযোগের সন্ধানে রয়েছে যে, জনসাধারণের এই শক্তির সাহায্যে রোমান সম্রাট কায়সার ও আপনাকে পরাজিত করে সে নিজে বনি ইসরাইলের বাদশাহ হবে। এই লোকটি মানুষকে শুধু পার্থিব পথ থেকে ভ্ৰষ্ট করছে না; বরং সে আমাদের ধর্মকে বিকৃত করে ফেলেছে এবং মানুষকে বিধর্মী বানানোর কাজে তৎপর রয়েছে। সুতরাং এই অঙ্কুরেই বিনাশ করে ফেলা যায়। মোটকথা, অনেক আলোচনা ও কর্থাবার্তার পর পিলাটাস তাদেরকে অনুমতি দিলো, তারা যেনো ইসা আলাইহিস সালামকে গ্রেপ্তার করে এবং রাজদরবারে অপরাধী হিসেবে উপস্থিত করে। বনি ইসরাইলের সরদাররা, ধর্মগুরুরা, কাহিনরা এই ফরমান লাভ করে আনন্দে গদগদ হয়ে ওঠে এবং গর্ব ও অহঙ্কারের সঙ্গে একে অপরকে মোবারকবাদ "৭ বিভিন্ন ভাষায় তার নামের ভিন্নতা দেখা যায় : লাতিন Pontius Pilatus: ইংরেজি Pontius Pilate: আরবি__ $1 ৮১৮ ; ফারসি ৮১৩০ ৩-৮১৪: | তিনি ইয়াহুদার পঞ্চয শাসনকর্তা ছিলেন। তাকে বলা হতো ইয়াহুদার রোমান গভর্নর । তার মৃত্যু ৩৭ খ্রিস্টাব্দে: তার জন্মতারিখ জানা যায় না। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।