বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম ৪ ১০০ হতেই তোমরা সোনা-রুপার ভাণ্ডার সঞ্চিত করবে এবং এইভাবে তোমরা মহান আল্লাহর মর্মন্তদ শান্তির উপযুক্ত হয়ে পড়বে ।”* হযরত ইসা আলাইহিস সালাম বিয়ে-শাদি করেন নি এবং বসবাস করার জন্য কোনো গৃহও নির্মাণ করেন নি। তিনি শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে আল্লাহর সত্যের পয়গাম শুনাতেন। সত্য দীনের দাওয়াত ও তাবলিগের দায়িত্ব পালন করতেন যেখানেই রাত হয়ে যেতো সেখানেই আরাম ও শান্তির সরঞ্জাম ছাড়াই রাত কাটিয়ে দিতেন । তার পবিত্র সত্তা থেকে আল্লাহর বান্দাগণ দৈহিক ও আত্মিক উভয় প্রকারের আরোগ্য ও প্রশান্তি লাভ করতো ৷ এ-কারণে তিনি যেদিকেই যেতেন সেখানেই দলে দলে মানুষ শ্রদ্ধার সঙ্গে তার কাছে সমবেত হতো এবং আবেগজর্জর ভালোবাসার সঙ্গে তার জন্য উৎসৰ্গিত হয়ে পড়ার জন্য প্রস্তুত থাকতো । এই সত্যের আহ্বানের সঙ্গে ইহুদিদের বিদ্বেষ ও শত্রুতা ছিলো। তারা ইসা আলাইহিস সালাম-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে চূড়ান্ত হিংসা ও চরম আশঙ্কার চোখে দেখলো । যখন তাদের বিকৃত অন্তরসমূহ কোনো ক্রমেই তা বরদাশৃত করতে পারলো না তখন তাদের সরদাররা, ধর্মগুরুরা, যাজকেরা, পণ্ডিতেরা তার পবিত্র সত্তার বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত শুরু করলো। তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে, যুগের বাদশাহকে উত্তেজিত করে এই ব্যক্তিকে শূলে চড়ানো ছাড়া তার বিরুদ্ধে সফলতা অর্জনের আর কোনো পথ দেখা যাচ্ছে না। পূর্বের কয়েক শতাব্দী থেকে ইহুদিদের অবর্ণনীয় দুরবস্থার ফলে তৎকালে ইয়াহুদিয়া (বা ইয়াহুদা)-র বাদশাহ হিরোদিয়াস (হ্যারড)-র রাজত্ব তার পূর্বপুরুষদের (শাসনাধীন) এলাকাসমূহ থেকে চ্যুত হয়ে কোনো রকমে এক-চতুর্থাংশের ওপর টিকে ছিলো। আর সেটাও ছিলো নামেমাত্র। প্রকৃত রাজত্ব ও কর্তৃত্ব ছিলো তৎকালীন মূর্তিপূজক রোমান সম্রাট কায়সারের অধিকারে ছিলো এবং তারই প্রতিনিধি হিসেবে পন্টিয়াস www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।