বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

ইহুদিদের অরাজকতার প্রথম যুগ আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত কুদরতি বিধানের অনঢ় মীমাংসা সবসময় এই থেকেছে যে, যখন চরিত্রহীনতা, ফেতনা ও ফ্যাসাদ, রক্তপাত, অত্যাচার ও উৎপীড়ন এবং সত্যের বিরুদ্ধে শত্রুতা ও বিদ্বেষ কোনো জাতির জাতীয় স্বভাবে পরিণত হয়; কেবল কিছু মানুষের মধ্যে নয়, বরং গোটা জাতির প্রত্যেকের মধ্যেই এই বিষয়গুলো বৃদ্ধি পেতে থাকে, তখন সত্যকে গ্রহণের যোগ্যতা ও ক্ষমতা তাদের থেকে ছিনিয়ে নেয়া হয়। তারা এতটাই ভয়হীন ও বেপরোয়া হয়ে পড়ে যে, যদি তাদের কাছে আল্লাহ তাআলার সত্যনবী সত্যের দাওয়াত ও আল্লাহর পয়গাম শোনানোর জন্য আসেন, তবে তারা কেবল ওই দাওয়াত থেকে মুখই ফিরিয়ে রাখে না; বরং তারা ওই নবী ও রাসুলগণকে হত্যা করতেও ইতস্তত বোধ করে না। তারা শিরক ও আবাধ্যচরণকে তাদের কর্মপন্থা বানিয়ে নিয়ে আউলিয়াউর রহমানের (রহমানের বন্ধু) জায়গায় আউলিয়াউশ শায়তান (শয়তানের বন্ধু) হয়ে যায়। তাদের অবস্থা যখন এই পর্যায়ে এসে পৌছে, তখন আল্লাহ তাআলার নির্ধারিত কর্মফলের বিধান বাস্তবক্ষেত্রে এসে পড়ে এবং আখেরাতের মর্মন্তদ শাস্তি ছাড়াও দুনিয়াতেই তারা চরম ধ্বংস ও বিনাশের শিকার হয় যে, সেই সম্প্রদায় বা জাতির গর্ব ও অহমিকা, অরাজকতা ও অশান্তি সৃষ্টির ভবলন্ত উপকরণসমূহ লাঞ্ছনা ও অপদস্থতার সঙ্গে মাটিতে পরিণত হয়। তাদের জাতীয় জীবনকে লাঞ্ছনার অতল গহ্বরে নিক্ষেপ করা হয়, যাতে তাদের চক্ষুসমূহ প্ৰত্যক্ষ করতে পারে এবং শিক্ষা গ্রহণকারী হৃদয়ও এ-কথা বুঝে নেয় যে, প্রকৃত মর্যাদা ও সম্মানের মালিক তোমরা নও এবং অপমান ও সম্মান তোমাদের হাতে নয়। তা রয়েছে মহাশক্তিমান সত্তার হাতে, যিনি বিশ্বজগতের যাবতীয় অস্তিত্বের সৃষ্টা ও মালিক । তার এই ঘোষণা রয়েছে যে, অসৎকর্মপরায়ণদের জন্য পরিণামে হীনতা ও লাঞ্ছনা ছাড়া আর কিছুই নেই আর প্রকৃত সম্মান সৎকর্মপরায়ণদের জন্যই । তিনিই এই সত্যের ভিত্তিতে যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা হীন ও অপদস্থ করেন। কুরআন মাজিদে ঘোষণা করা হয়েছে _ dh igh Hl UU dN Bay OS Ip JU US ps ii www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।