উল্লেখ নেই যে, আন্তঃবিদ্রোহকালীন আঞ্চলিক রাজাগণের মধ্যে কোনো রাজা বাইতুল মুকাদ্দাস আক্রমণ করে তা জয় করে নিয়েছিলো এবং তার ধ্বংস ও বিনাশ ঘটিয়েছিলো। উপরিউক্ত বক্তব্যগুলোর বিপরীতে তাওরাত (বনি ইসরাইলের নবীগণের সহিফা) এবং জীবনচরিত ও ইতিহাসগ্রস্থের বর্ণনা থেকে একমত্যের সঙ্গে এটাই প্রমাণিত হয় যে, ফিলিস্তিন ও ইয়াহুদার ভূমির বিনাশ ও পবিত্র উপাসনাকেন্দ্রের ধ্বংস কেবল দুজন বাদশাহর হাতে সম্পন্ন হয়েছিলো। এই ধ্বংসলীলায় কেবল শহরগুলোই ধ্বংসপ্রাপ্ত হয় নি; বরং ইহুদিদের জাতীয়তাও ধ্বংস হয়েছিলো যা বিপ্লব ও বিদ্রোহের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই ধ্বংসলীলার একটি ঘটনার কুশীলব ছিলো বাবেলের অত্যাচারী বাদশাহ বনু কাদানযার (বুখতেনাস্সার)। এটা খ্রিস্টপূর্ব ৬০৪ সালের ঘটনা । আর দ্বিতীয় ঘটনাটি সংঘটিত হয়েছিলো রোমক সমবাট তিতাউসের হাতে । এটি ঘটেছিলো হযরত ইসা আ.-এর আসমানে উত্তোলিত হওয়ার প্রায় সত্তর বছর পর। এই দুটি ঘটনায় ইহুদি সম্প্রদায়, ইহুদি জাতীয়তা ও ইহুদি ধর্মের ওপর এমন সব ব্যাপার ঘটে গিয়েছিলো যার ভবিষ্যদ্বাণী পূর্বেই তাওরাতে (বনি ইসরাইলের নবীগণের সহিফাসমূহে) করা হয়েছিলো। তার সত্যায়নের জন্য কুরআন মাজিদও সাক্ষ্য প্রদান করছে। সুতরাং, নির্দিধায় এ-কথা বলা সঠিক হবে যে, ইহুদিদের গহহিত কর্মকাণ্ডের পরিণামে অত্যাচারী ও উৎপীড়ক বাদশাহদের হাতে তাদের ধ্বংস ও বিনাশের যে-দুটি ঘটনা ঘটেছিলো এবং কুরআন মাজিদের সুরা বনি ইসরাইলে যার উল্লেখ রয়েছে, তা নিঃসন্দেহে বাবেলের বাদশাহ বুখতেনাস্সার এবং রোমক সম্রাট তিতাউসের সঙ্গে সংশ্লিষ্ট ৷ সুতরাং, এখন আবশ্যক হয়ে পড়েছে ঘটনা দুটির বিস্তারিত বিবরণ প্রদান করা এবং এটা দেখিয়ে দেয়া যে, সেকালে ইহুদিদের অরাজকতা ও অশান্তি সৃষ্টিমূলক কার্যকলাপ এই সীমা পর্যন্ত পৌছেছিলো যে, ওই দুটি ধ্বংসলীলায় তাদের ওপর যা-কিছু ঘটে গেছে তা তাদেরই অপকর্মসমূহের পরিণাম ছিলো। কর্মফল সম্পর্কিত বিধানই ওই দুটি অত্যাচারী শক্তির্ূপে প্রকাশিত হয়েছিলো । কাসাসুল কুরআন (৮ম) - ৭ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।