“প্রথমবার তারা যেভাবে মসজিদে (উপাসনাকেন্দ্র) প্রবেশ করেছিলো পুনরায় সেভাবেই তাতে প্রবেশ করার জন্য এবং তারা যা অধিকার করেছিলো তা সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য৷” সুতরাং যেসব উক্তি বা বক্তব্যে আসিরীয় শাসক সানজারিব বা জালুতকে প্রথম ঘটনার কুশীলব বলা হয়েছে, তা ভুল । কেননা, এই দুইজনের মধ্যে কেউই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে পারে নি, তাদের তা ধ্বংস করা তো দূরেরই কথা । জালুত সম্পর্কে কুরআনের বর্ণনাও এই সিদ্ধান্তের সমর্থন করছে এবং তার জীবনচরিত ও ইতিহাস গ্ৰন্থও এর সমর্থন করছে। যেমন আমরা হযরত সামুইল ও হযরত দাউদ আ.-এর ঘটনাবলিতে বর্ণনা করেছি। একইভাবে সানজারিব সম্পর্কে ইয়াসা’ইয়াহর সহিফায় বর্ণিত আছে_ “এরপর বাদশাহ হিযকিয়ার কর্মচারী যখন ইয়াসা’ইয়াহ আ.-এর কাছে এলো, ইয়াসা’ইয়াহ আ. তাকে বললেন, তুমি তোমার মনিবকে বলো, আল্লাহ তাআলা বলছেন, আশুরের (আসিরীয়) বাদশাহ সানজারিবের যুবকেরা যেসব কথা বলে আমাকে অবিশ্বাস করেছে, তুমি সেসব কথা শুনে ভীত বা নিরাশ হয়ো না। দেখো, আমি তাদের মধ্যে প্রাণ সঞ্চার করে দেবো। তারা একতাবদ্ধ হয়ে নিজেদের রাজ্যে ফিরে যাবে। আর আমি ওকে ওর দেশেই তরবারি দ্বারা হত্যা করিয়ে ফেলবো... 1” “সুতরাং, আল্লাহ তাআলা আশুরের (আসিরীয়) বাদশাহ সানজারিব সম্পর্কে বলছেন যে, সে এই শহরে (জেরুজালেমে) আসবে না। সে শহরের ভেতরে তীরও নিক্ষেপ করবে না। তীর হাতে তার সামনে আত্যাপ্রকাশ করবে না। সে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার জন্য তার সামনে দুর্গ, প্রাচীর বা উঁচু স্থানও নির্মাণ করবে না। সে যে-পথে এসেছে সে- পথেই ফিরে যাবে। এই শহরে সে আসতেই পারবে না৷” “তখন আশুরের (আসিরীয়) বাদশাহ সানজারিব শিবির উঠিয়ে নিয়ে চলে গেলো এবং ফিরে গিয়ে নিনাওয়ায় অবস্থান করলো ।”৭৭ কায়ি বায়যাবির এই বক্তব্যও সঠিক নয় যে, ইহুদিদের দ্বিতীয় ঘটনার কুশীলব হলো পারস্যের আন্তঃবিদ্রোহকালীন আঞ্চলিক রাজাদের মধ্যে রাজা হ্যারড ৷ কেননা, জীবনচরিত ও ইতিহাসগ্রস্থে এ-ধরনের বক্তব্যের ১’: ৩৭তম অধ্যায়, আয়াত ৫-৭, ৩১-৩৩, ৩৭-৩৮ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।