বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

৩। হযরত সাঈদ বিন জুবায়ের রা. থেকেই আরেকটি রেওয়ায়েত আছে : এই অত্যাচারী বাদশাহ ছিলো বাবেলের বুখতেনাস্সার (বনু কাদানযার)। এটি তার ইতিহাসখ্যাত আক্রমণ। এই আক্রমণে সে কেবল ফিলিস্তিন ও শামদেশের সমগ্র অঞ্চল লুষ্ঠনই করে নি, কেবল বাইতুল মুকাদ্দাসকে তার ইটগুলোকে ছিন্নভিন্ন করে ধ্বংসই করে নি; বরং ইহুদিদের জাতীয়তা ও বংশধারাকে ধ্বংস করে দিয়েছিলো, হাজার হাজার শিশু, বৃদ্ধ, মহিলা ও পুরুষকে দাস বানিয়ে বাবেলে নিয়ে গিয়েছিলো। কিন্তু ইয়ারমিয়াহ আ.-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী সত্তর বছর পর পারস্যের বাদশাহ খোরাস ইহুদিদেরকে বাবেলের দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলো । এভাবে তারা পুনরায় স্বাধীনতা অর্জন করে এবং আনন্দ ও সুখময় জীবন লাভ করে। খোরাসের আদেশে বাইতুল মুকাদ্দসও পুনর্নিমিত হয়। খোরাস হযরত দানিয়াল আ.-কে ইহুদিদের নেতা নিযুক্ত করে জেরুজালেমকে ফিরিয়ে দেয়’ কাযি বায়যাবি ও অন্য কতিপয় মুফাস্সির প্রথম ঘটনাকে সানজারিব বা বুখতেনাস্সারের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা বলে উল্লেখ করেছেন। আর দ্বিতীয় ঘটনা সম্পর্কে বলেছেন, তা পারস্যের বিদ্রোহপূর্ণ রাজ্যবিশেষের বাদশাহ হিরোদাসের কালে সংঘটিত হয়েছিলো। সে বাইতুল মুকাদ্দাসের ওপর প্রচণ্ড আক্রমণ করেছিলো এবং ইহুদিরা তার মোকাবিলা করতে অক্ষম ছিলো। কিন্তু যখন তারা তৎকালীন নবীর সামনে এসে সত্যিকারের তওবা করলো এবং সৎ জীবনযাপন করার দৃঢ় প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি প্রদান করলো, তখন তাদের ওপর থেকে এই দুর্দশা দূর করে দেয়া হলো। তারা ইহুদিদের অরাজকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে বলেন, কেবল তখনই তারা এই ধ্বংস ও বিনাশের শিকার হয়েছিলো যখন অশান্তি সৃষ্টিকারী কর্মকাণ্ডে এতটাই সীমা লঙ্ঘন করেছিলো যে, আম্বিয়ায়ে কেরামকেও (আলাইহিমুস সালাম) হত্যা করা থেকে নিবৃত্ত ছিলো না। যেমন : প্রথমবারই তারা ইয়াসা’ইয়াহ ও ইয়ারমিয়াহ আলাইহিমুস সালামকে হত্যা করেছিলো।** দ্বিতীয়বার হযরত যাকারিয়া ও ইয়াহইয়া আ.কে ১-8 তাফসিরে ইবনে কাসির, দ্বিতীয় খণ্ড; তারিখে ইবনে কাসির, দ্বিতীয় খণ্ড । ১” বৃত্ত এই দুজন নবীর মধ্যে কাউকেই হত্যা করা হয় নি। গ্রন্থকার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।