এখন প্রশ্ন হলো, এইসব কাশ্ফ বা ভবিষ্যদ্বাণী কোন্ কোন্ যুগে কীভাবে প্রকাশিত হয়েছিলো । মুফাস্সিরগণের মধ্যে আল্লামা ইবনে কাসিরের বর্ণনাভঙ্গি থেকে বুঝা যায় যে, তিনি ইহুদিদের অরাজকতামূলক দুটি ঘটনার একটিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নবুওতের যামানার পূর্ববর্তীকালের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করেন এবং দ্বিতীয় ঘটনাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নবুওতকালের ঘটনা বলে মনে করেন। তিনি প্রথম ঘটনা সম্পর্কে তার পক্ষ থেকে মীমাংসা প্রদান করে মুফাস্সিরগণের তিনটি উক্তি উদ্ধৃত করেছেন: ১। কাতাদাহ রা. বলেন, ইহুদিদের প্রথম অরাজকতার শাস্তি হিসেবে তাদের ওপর উৎপীড়ক শাসক জালুত আল-জাযারির আক্রমণ হলো। জালুত ইহুদিদেরকে নানা ধরনের দুর্দশায় নিপতিত করলো। হযরত দাউদ আ. জালুতকে হত্যা করে তাদেরকে মুক্তি দিলেন । এই ঘটনা সুরা বাকারার তাফসিরে বর্ণিত হয়েছে। ২। সাঈদ বিন জুবায়ের রা. বলেন, ইহুদিদের গর্হিত কার্যকলাপের প্রতিফল হিসেবে আল্লাহ তাআলার প্রথম যে-প্রতিক্রুতি বাস্তবায়িত হয়েছিলো তা এই : মুসেল ও নিনাওয়ার (Nineve৷) কুখ্যাত জালিম বাদশাহ সানজারিব (-2১৮--)”** ও তার সেনাবাহিনী ইহুদিদের ওপর আক্রমণ করেছিলো। সানজারিব আক্রমণ করে ফিলিস্তিনের অধিকাংশ শহর দখল করে নিয়েছিলো। বাইতুল মুকাদ্দাসকে অবরোধ করে রেখেছিলো। কিন্তু যখন ইয়াহুদ ও তাদের বাদশাহ হিযকিয়া (বিন আহায)’”* তৎকালীন নবী ইয়াসা'ইয়াহর হাতে তওবা করলো এবং আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তিত হলো এবং নিজেদের গর্হিত আচার- আচরণ ও কর্মকাণ্ড থেকে বিরত হয়ে গেলো, তখন আল্লাহ তাআলা তাদের ওপর থেকে ওই বিপদ দূর করে দিলেন। সানজারিব তার অবরোধ উঠিয়ে নিয়ে তার রাজ্যে ফিরে গেলো । ১০২ তাকে =১-ও বলা হয়। আর ইংরেজিতে বলা হয় Sennacherib | তার সাসনকাল ৭০৫-৬৮১ ব্রিস্টপূর্বান্দ । * তার রাজত্বকাল ছিলো ৭১৬-৬৯৭ ব্ৰিস্টপূৰ্বাব্দ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।