“ইয়াহুদাহর প্রতিপালক বলছেন, এটাই জেরুজালেম, আমি একে তার চারপাশের সম্প্রদায়সমূহ ও রাজ্যসমূহের মধ্যস্থলে প্রতিষ্ঠিত করেছি । কিন্তু তারা আমার ইনসাফ ও ন্যায়বিচারকে ইতরামি ও খারাপ কাজ করে অন্যান্য সম্প্রদায়ের তুলনায় বেশি পরিমাণে পরিহার করেছে এবং আমার শরিয়তের বিধি-বিধানকে আশপাশের রাজ্যগুলোর তুলনায় অধিক পরিমাণে লঙ্ঘন করেছে। অথাৎ, তারা আমার ন্যায়নীতিসমূহকে তুচ্ছ জ্ঞান করেছে। আমার শরিয়তের হুকুম-আহকাম পালন করে নি। সুতরাং, ইয়াহুদাহর প্রতিপালক বলেন, যেসব সম্প্রদায় তোমাদের আশেপাশে রয়েছে, তোমরা তাদের তুলনায় অধিক বিদ্রোহ করেছো এবং বলেন, আমি, হ্যা, আমিই তোমাদের বিরোধী এবং আমি তোমাদেরকে সকল সম্প্রদায়ের সামনে শাস্তি প্রদান করবো” আর হযরত যাকারিয়া আ.-এর সহিফায় ইহুদিদের অন্যান্য অরাজকতা এবং বাইতুল মুকাদ্দাসের দ্বিতীয়বার ধ্বংস হওয়া সম্পর্কে এই ভবিষ্যদ্বাণী রয়েছে _ “দেখো, তোমাদের প্রতিপালকের দিন চলে আসছে এবং তোমাদের থেকে লুণ্ঠিত সম্পদ তোমাদের সামনেই বন্টন করা হবে। আর আমি সব সম্প্রদায়কে একত্র করবো । যাতে তারা আক্রমণ করে, যুদ্ধ করে এবং তোমাদের শহর দখল করে নেয়। তোমাদের প্রতিটি গৃহ লুণ্ঠিত হবে, নারীরা লাঞ্ছিত হবে এবং অর্ধেক শহরের বাসিন্দা বন্দি হবে। এরপর শহরে যারা অবশিষ্ট থাকবে তাদেরকে হত্যা করা হবে না। তখন আল্লাহ আত্মপ্রকাশ করবেন এবং ওই সম্প্রদায়গুলোর সঙ্গে লড়াই করবেন, যেভাবে ইতোপূর্বে লড়াইয়ের দিন লড়াই করেছেন।" এই হলো ওইসব কাশ্ফ বা ভবিষ্যদ্বাণীর সারমর্ম যা বনি ইসরাইলের নবীগণের সহিফাসমূহে অত্যন্ত বিস্তারিত বিবরণের সঙ্গে উল্লেখিত রয়েছে। তার সংক্ষিপ্ত আলোচনা কুরআন মাজিদের সুরা বনি ইসরাইলেও (সুরা ইসরায়) সত্যায়নকারীরূপে বিদ্যমান রয়েছে। ১০০ পৃঞ্চনিংশ অধ্যায়, আয়াত ৮-৯ । *?১ চতুর্দশ অধ্যায়, আয়াত ১-৩ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।