বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সৃষ্টি এবং অরাজকতার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন শাস্তির উল্লেখ যে-বিশদ বিবরণের সঙ্গে করা হয়েছে তার দ্বারা অক্ষরে অক্ষরে কুরআন মাজিদের বর্ণনার সত্যায়ন হয়ে যায়। ইয়াসা’ইয়াহর সহিফায় ইহুদিদের প্রাথমিক ইতরামি ও অরাজকতার কথা শুরু হয়েছে এভাবে “ইয়াসা’ইয়াহর বিন আমুসের স্বপু__যা তিনি ইয়াহুদাহ ও জেরুজালেমের ব্যাপারে ইয়াহুদাহ বাদশাহ উষ্ইয়াহ, ইউকান, আখায ও হিযকিয়াহর আমলে দেখেছিলেন: হে আকাশমণ্ডলী, শ্রবণ করো এবং হে পৃথিবী কর্ণপাত করো, আল্লাহ তাআলা বলছেন, বালকদেরকে আমি প্ৰতিপালিত করেছি, তারপর তারা আমার অবাধ্যাচরণ করেছে। বলদ তার মালিককে চেনে এবং গাধা তার মনিবের চারণভূমি চেনে। কিন্তু বনি ইসরাইল কিছু জানে না; আমার লোকেরা কিছুই চিন্তা করে না। হায়! অপরাধপ্রবণ একটি সম্প্রদায় পাপাচারে লিপ্ত রয়েছে। তারা খারাপ লোকের বংশধর, তারা নিকৃষ্ট সন্তান । তারা তাদের প্রতিপালককে বর্জন করেছে, ইসরাইলের কুদসকে ধ্বংসপ্রাপ্ত জেনেছে। তারা তা থেকে সম্পূর্ণরূপে প্রত্যাবর্তন করেছে।"** “তাদের অপকর্মসমূহের ফল হিসেবে যে-শাস্তি তাদের প্রাপ্য ছিলো সেই স্বপ্নের মধ্যে তার উল্লেখ রয়েছে এভাবে : তোমাদের দেশ বিরানভূমিতে পরিণত হবে এবং বসতিসমূহ ভস্মীভূত হবে। ভিনদেশি লোকেরা তা কখনো আবাদ ছিলো না, যেনো অপরিচিত লোকেরা তাকে বিরানভুূমিতে পরিণত করেছে এবং ছাইহুনের** কন্যা পরিত্যক্ত হয়েছে ।”* আর ইয়ারমিয়াহ আ.-এর সহিফায় এই ভবিষ্যদ্বাণী শুরু করা হয়েছে নিম্নবর্ণিত বাক্যে “কেননা, আল্লাহ তাআলা বলেন, আমি উত্তরাঞ্চলের বাদশাহগণের সব বংশধরকে ডাকবো । তারা সবাই আসবে । জেরুজালেমের ফটকে প্রবেশ করার পথের ওপর, তার দেয়ালগুলোর আশেপাশে এবং ইয়াহুদাহর ** প্রথম অধ্যায়, আয়াত ১-৪ । » হুইহুন শাম বা সিরিয়ার একটি বিখ্যাত পাহাড় । * প্রথম অধ্যায়, আয়াত ৭-৮। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।