বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

আর যে-ভূমিকে তোমরা অতিমাত্রায় ভালোবাসছো তা-ও জালিমদের হাতে ধ্বংসপ্রাপ্ত ও বরবাদ হয়ে যাবে। তারপর আমি আরো একবার তোমাদের ওপর অনুগ্রহ করবো এবং সৌভাগ্য ও সফলতার প্রতি আহ্বান জানাবো। যদি তোমরা অতীতের ঘটনাবলি থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করে সত্যের আহ্বানে সাড়া দাও এবং অবারিত চিত্তে তা গ্রহণ করো, তবে পৃথিবীর কোনো শক্তি তোমাদের সৌভাগ্য ছিনিয়ে নিতে পারবে না। আর যদি তোমাদের ইতিহাস-কুখ্যাত একগুঁয়েমি ও অবাধ্যাচরণ এবং সত্যের বিরুদ্ধে বিদ্রোহ ও বিরোধিতা তোমাদের সঙ্গ ত্যাগ না করে এবং অতীতকালের ঘটনাবলির মতো এবারও তোমরা নৈরাজ্য ও অশান্তি সৃষ্টি করো এবং পথভ্রষ্টতাকে আপন করে নাও, তবে আমার পক্ষ থেকে কর্মফলের বিধান আগের মতোই পুনরাবৃত্ত করা হবে। তারপর তোমাদের ওপর স্থায়ী লাঞ্চনা ও অপদস্থতার মোহল লাগিয়ে দেয়া হবে। এগুলো তো হবে দুনিয়াতে আর এমন অবাধ্য ও পাপাচারীদের জন্য আখেরাতে নিকৃষ্ট ঠাকানা হবে ‘জাহান্নাম’ এ-ব্যাপারে কুরআন মাজিদের বক্তব্য এমন_- ' Ble Ls op 2 gs Sui oS 3 I Ss C5) EE wih Al aS us Sct Ens LAU oe ৮ ১ 0 is SUL eels EA ST U5) © 0 Upts UE) OC Nar JU ROY il fl) 0 Vd ile) 3 JN ble5 LS i REY +) Le pnd SFU AE cE SY UE Lk by Sar SY) SS 0 pk Ul Gi BY OY USP) of 50) ner AS mgr Her) “নিশ্চয় তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে’’ এবং তোমরা ** বননি ইসরাইল সম্পর্কে তাওরাতে বর্ণিত ছিলো যে, তারা দুই বার সীমালজ্ঘন করবে এবং তার জন্য সমুচিত শাস্তিও পাবে। প্রথমবার খ্রিস্টপূর্ব ৫৮৬ সালে ব্যাবিলনের অধিপতি বুখতেনাস্সার এবং দ্বিতীয়বার ৭০ খ্রিস্টাব্দে রোমক সত্রাট তিতাউস তাদেরকে নির্বিচারে হত্যা করে এবং তাদের বাড়ি-ঘর বিধ্বস্ত করে। প্রথমবার ধ্বংসের পর তওবা করলে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।