বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

মোটকথা, অতীতকালের ওইসব জাতি ও সম্প্রদায়ের অবস্থা ও ঘটনাবলির মধ্যে যেসব ঘটনা অসৎকর্ম ও সৎকর্মপরায়ণ মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে এবং জাতিসমূহের সামগ্রিক ও ব্যক্তিগত সংশোধন ও পরিবর্তনের জন্য উপদেশ ও শিক্ষা লাভের উপকরণরূপে সাব্যস্ত হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বনি ইসরাইলের ইহুদিদের অবিরাম ইতরামি ও অশান্তি সৃষ্টির ফলে দুই-দুইবার পবিত্র ধর্মকেন্দ্'”, জেরুজালেম ও বাইতুল মুকাদ্দাসের ধ্বংস ও বিনাশ এবং তাদের দাসতৃ্‌ ও অপদস্থতার আকারে প্রকাশ পেয়েছিলো । যা ইহুদিদের জাতিগত লাঞ্চনা ও সামগ্রিক সর্বনাশের ওপর চিরকালের জন্য মোহর লাগিয়ে দিয়েছে। বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাহিনি হযরত সুলাইমান আ.-এর ঘটনাবলির সঙ্গে বর্ণনা করা হয়েছে। এই পবিত্র ভূমি উপাসনাকেন্দ্র বা মসজিদের কারণে বনি ইসরাইলের কেবলা ছিলো। এই পবিত্র ভূমিতে বনি ইসরাইলের অসংখ্য নবী ও রাসুলের মাজার ও সমাধিস্থল রয়েছে। এই পবিত্র স্থানটির মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্‌ কেবল ইহুদি ও নাসারাদের চোখেই নয়; মুসলমানগণও এটিকে পবিত্র স্থান বলে মান্য করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মিরাজের ঘটনা তার পবিত্রতাকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। যখনই কোনো মুসলমান সুরা আল-ইসরা তেলাওয়াত করে, তার হৃদয়ে এই স্থানের পবিত্রতা ও মাহাত্ম্য প্রভাব বিস্তার না করে পারে না। কুরআন মাজিদ ঘোষণা করছে _ sl sail EE si NE alt ca WS oun srl sd ue EH AD ED AY ST ip d »" হিক্র বাইবেল অনুসারে এটিকে ১৬১৮ $৯, ৮ এ বলা হয়। এটি হযরত সুলাইমান আ. কর্তৃক নির্মিত ইহুদিদের প্রথম উপাসনাকেন্দ্র। তাই এটিকে 43১ 4- www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।