বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সুতরাং, এ-বিষয়টি কি কুরআন মাজিদের আল্লাহর তাআলার বাণী হওয়ার অখণ্ডশীয় প্রমাণ নয় যে, একজন নিরক্ষর মানুষ বিদ্যার্জনের সব উপায়-উপকরণ বিলীন হয়ে-যাওয়া একটি দেশে দুনিয়ার জাতিগুলোর সত্যপথ প্রদর্শন ও হেদায়েত প্রসঙ্গে অতীতকালের কওম ও উম্মতসমূহের এমন এতিহাসিক ঘটনাবলি শুনাচ্ছেন যার একটি অক্ষরও খণ্ডন করা যাচ্ছে না। কয়েক শতান্দীব্যাপী গবেষণায় ব্যাপৃত বিশেষজ্ঞগণ কোটি কোটি টাকা খরচ করে এবং তাদের মূল্যবান সময় ও জীবন ব্যয় করে আধুনিক আবিষ্কার-বিদ্যার সাহায্যে যখন ওইসব অবস্থাবলির জ্ঞান চাক্ষুষ পর্যবেক্ষণের স্তর পর্যন্ত অর্জন করেছেন, তখন অবশেষে তাদেরকে এ-কথা স্বীকার করতে হয়েছে যে, কুরআন ওইসব ঘটনা সম্পর্কে যা-কিছু বলেছে এবং যে-পরিমাণ বলেছে, নিঃসন্দেহে আবিষ্কার বিদ্যা তার সঙ্গে এক অণু পরিমাণও যোগ করতে পারে নি, তার বিপরীত প্রমাণ করা তো অসম্ভব । যাইহোক । আল্লাহ তাআলার ওহির মাধ্যমে তার নবী-রাসুলগণের (আলাইহিমুস সালাম) ওপর অতীতকালের জাতি ও সম্প্রদায়গুলোর অবস্থা প্রকাশ করে শিক্ষা গ্রহণকারী হৃদয় ও উপদেশ গ্রহণকারী চক্ষুসমূহের জন্য সত্যপথ প্রাপ্তি ও হেদায়েতের অনেক উপকরণ প্রদান করেছেন। যাতে বর্তমান জাতি ও সম্প্রদায়গুলো প্রাচীন অবাধ্যাচরণকারী ও নৈরাজ্য সৃষ্টিকারী জাতিগুলোর নিকৃষ্ট পরিণাম ও ভয়ঙ্কর কর্মফল থেকে উপদেশ লাভ করে এবং সৎকর্মপরায়ণ ও সংৎচিন্ত শীল জাতিগুলোর অবস্থা ও ঘটনাবলি এবং তাদের শুভ কর্মফলকে অবলম্বন করে দীন ও দুনিয়ার কল্যাণ ও সফলতাকে তাদের পুঁজি বানিয়ে নেয়। কুরআন মাজিদের উদ্দেশ্য কেবল উপদেশ ও নসিহত প্রদান; অতীতকালের জাতিসমূহের ইতিহাস বর্ণনা তার উদ্দেশ্য নয়। তাই কুরআন মাজিদ সমস্ত জাতির ইতিহাসও বর্ণনা করে নি এবং যেসব জাতির ইতিহাস বিবৃত করেছে, তাদের পূর্ণ ইতিহাসও বর্ণনা করে নি। কেননা, তা কুরআন মাজিদের আলোচ্য বিষয় উদেশ্য-বহির্ভুত ৷ জাতিসমূহের হেদায়েত ও সত্যপথ প্রদর্শনের জন্য কুরআন মাজিদ নিঃসন্দেহে একটি পূর্ণাঙ্গ আইনগ্রন্থ। এটি ইতিহাস বা ভূগোল বা দর্শন বা বিজ্ঞানের গ্রস্থ নয় যে তার মধ্যে সেসব বিষয়ও থাকবে যা দর্শন বা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।