লুকমান বা লুকমান হাকিম আরববাসীর কাছে একজন বিখ্যাত ব্যক্তিত্ব । কিন্তু তা সত্বেও তার ঘটনাবলি, তার সম্প্রদায় ও তার বংশপরিচয় সম্পর্কে বিভিন্ন মত ও বক্তব্য পাওয়া যায়। তিনি একজন অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন এবং তার প্রজ্ঞাপূর্ণ কথামালা “সহিফায়ে লুকমান' নামে আরবদের মধ্যে বিখ্যাত ও প্রসিদ্ধ ছিলো-_এ-ব্যাপারে সবার একমত্য থাকলেও তার সম্পর্কিত অন্যান্য বিষয়ে মতবিরোধপূর্ণ বক্তব্য বিদ্যমান। তা এ-কারণে যে, প্রাচীনকালের ইতিহাসে লুকমান নামের আরও একজন ব্যক্তির সন্ধান পাওয়া যায়। তিনি দ্বিতীয় আদ (কওয়ে ইয়াহুদ আ.)-এর সম্প্রদায়ে একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তিনি ছিলেন খাটি আরব বংশোদ্ভূত । মুহাম্মদ বিন জারির আত-তাবারি রহ,, ইমামদুদ্দিন বিন কাসির রহ. ও আবুল কাসেম আস-সুহাইলি রহ. প্রমুখ বিখ্যাত ইতিহাসবেত্তার মত এই যে, বিখ্যাত লুকমান হাকিম আফ্রিকি বংশের লোক ছিলেন এবং একজন ক্রীতদাসরূপে আরবে এসেছিলেন। তারা লুকমানের বংশপরিচয় এবং শারীরিক গঠনপরিচিতি বর্ণনা করেছেন এভাবে _ Ls cp OLD pm 103m m0 VLD Om pS PULL pp 137 of Sls p OUD ILD pa 3103p “তিনি হলেন লুকমান বিন আনকা বিন সাদুন’ বা লুকমান বিন সার বিন সাদুন* কিংবা লুকমান বিন আনকা বিন সারুন* অথবা লুকমান বিন আনকা বিন সারুর*।” তারা বলেন, লুকমান সুদানের নাওবি বংশোদ্ভূত ছিলেন। খৰ্বাকৃতি, স্থূলকায় ও কৃষ্ণবর্ণের লোক ছিলেন তিনি। তার ঠোট দুটি ছিলো মোটা, হাত-পাগুলো ছিলো বিশ্রী । কিন্তু তিনি অত্যন্ত সৎকর্মপরায়ণ, আল্লাহর একনিষ্ঠ বান্দা, সংসারবিরাগী এবং প্রজ্ঞাবান ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন। * তাফসিরে ইবনে কাসির, সুরা লুকমান। * এটির সূত্র পাওয়া যায় নি। * তাফসিরে রুহুল মাআলানি, সুরা লুকমান । £ আর-রাওদুল আনিফ, আবুল কাসেম আবদুর রহমান বিন আবদুল্লাহ বিন আহমদ আস- সুহাইলি। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।