এবং সত্যের প্রতি কর্ণপাতকারী কর্ণের জন্য এতটুকুই যথেষ্ট তৃপ্তকারী যে, যেসব জাতি পৃথিবীতে মহান আল্লাহর সত্যের পয়গামের অবমাননা করেছে, তার বিরুদ্ধে অবাধ্যতা ও বিরুদ্ধাচরণের পতাকা উঁচু রেখেছে, অনবরত অবকাশ ও সুযোগ দেয়া সত্বেও তাদের অহমিকাপূর্ণ ও অশান্তি সৃষ্টিকারী জীবনযাপন পরিহার করে সততাপূর্ণ ও পবিত্র জীবনযাপনের জন্য প্রস্তুত হয় নি, তখন তাদের ওপর আল্লাহ তাআলার কঠিন পাকড়াও এসে পড়ে এবং তাদেরকে নিঃস্ব ও অসহায় অবস্থায় ধ্বংস ও বিনাশ করে দেয়া হয়। উপদেশমালা এক. মানবজাতির কাছে যখন থেকে তাদের ইতিহাসের ভাণ্ডার সঞ্চিত হয়েছে, তখন থেকেই তারা এই সত্যের সঙ্গে যথেষ্ট ভালোভাবে পরিচিত হয়েছে যে, পৃথিবীতে যে-জাতিই আল্লাহ তাআলার সত্যের পয়গামের সঙ্গে ঠাট্টা-বিদ্রপ করেছে, আল্লাহর নবী ও পপ্রদর্শনকারীদের সঙ্গে অবাধ্যাচরণ ও ইতরামি করাকে বৈধ রেখেছে, তাদের ভয়ঙ্কর শক্তি, প্রতাপ ও প্রতিপত্তি এবং আড়ম্বরপূর্ণ সংস্কৃতি থাকা সত্বেও আল্লাহর অসীম ক্ষমতার হাত তাদেরকে ধ্বংস ও বিনাশ করে দিয়ে তাদের নামচিহ্ন পর্যন্ত মুছে দিয়েছে। আসমানের অথবা জমিনের শিক্ষামূলক শাস্তি এসে ভূ-পৃষ্ঠ থেকে তাদেরকে ভুল শব্দের মতো মুছে দিয়েছে। কিন্তু এটা অত্যন্ত বিস্ময়কর ব্যাপার যে, পূর্ববর্তী লোকদের এমন ভয়ঙ্কর পরিণাম দেখে ও শুনেও তাদের উত্তরাধিকারী সম্প্রদায়গুলো পুনরায় ইতিহাসের পুনরাবৃত্তি করেছে এবং ওই ধরনের কর্মকাণ্ডেই লিপ্ত হয়েছে যার পরিণামে তাদের পূর্বপুরুষদেরকে বিপর্যয়কর দিন দেখতে হয়েছিলো । Le rN i 0) হি ‘এটা অবশ্যই এক অদভুত ব্যাপার!” একটি অনুভূতিসম্পন্ব মন ও মস্তিষ্কের জন্য এই শিক্ষার চাবুকই যথেষ্ট যে, এই পৃথিবীতে যখন কোনে বস্তুই স্থায়ী এবং প্রতিটি বস্তুর জন্য ধ্বংস www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।