এ-ব্যাপারে নীরব রয়েছে যে, তীর বংশধরকেও আসহাবুর রাস্স বলা হয়। সুতরাং মাসউদির এই বক্তব্য প্রমাণসাপেক্ষ ৷ কিন্তু আরদুল কুরআন-এর রচয়িতা শুধু এটার ওপর ভিত্তি করে মাসউদির বক্তব্যকে প্রণিধানযোগ্য বলেছেন যে, মাসউদি দ্বিধা-দ্বন্দ্ের সঙ্গে তার অভিমত ব্যক্ত করেন নি। আট. মিসরের একজন বিখ্যাত সমসাময়িক আলেম ফারজুল্লাহ যাকি কুর্দি বলেন, রাস্স (৮) শব্দটি আরাস্স (৮9) শব্দের সহজীকৃত রূপ । আর আরাস্্স একটি বিখ্যাত শহরের নাম যা কাফকায অঞ্চলে অবস্থিত । আরাস্স শহরের উপত্যকায় আল্লাহ তাআলা একজন নবীকে প্রেরণ করেছিলেন। নবীর নাম ছিলো ইবরাহিম যারদাশৃত। ইনি তার সম্প্রদায়কে সত্য দীনের দাওয়াত দিলেন। কিন্তু সম্প্রদায় তাকে প্রত্যাখ্যান করলো এবং সত্য ও সরল পথের দাওয়াতের মোকাবিলায় আরো বেশি অবাধ্যাচরণ ও বিদ্রোহ করতে শুরু করলো। ফলে তার সম্প্রদায় এই কৃতকর্মের শাস্তি ভোগ করলো এবং তাদেরকে ধ্বংস করে দেয়া হলো। তারপর তার ধর্ম প্রচারের ক্ষেত্র নির্দিষ্ট এলাকা কাফকায (আজারবাইযান ও অন্যান্য) ছাড়িয়ে গোটা ইরানে বিস্তৃত হয়ে পড়লো। ইবরাহিম যারদাশ্ত-এর আসমানি সহিফা যদিও বিকৃতির শিকার হয়েছে, কিন্তু প্রাচীন ফারসি ভাষায় লিখিত তার একটি অংশ আজো বিদ্যমান রয়েছে।”* এই সহিফায় আজো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নবুওত ও ইসলাম ধর্মের সুসংবাদ পাওয়া যায়। তার ভাবার্থ এই : “অচিরেই আরব দেশে একজন মহানবী প্রেরিত হবেন। যখন তার শরিয়তের ওপর এক হাজার বছর (প্রথম সহস্রাব্দ) অতিবাহিত হয়ে যাবে এবং দ্বিতীয় সহস্রাব্দ শুরু হবে, তখন এই দীনের ক্ষেত্রে এমন এমন বিষয়ের সৃষ্টি হবে, যার ফলে এটা বুঝা জটিল হয়ে যাবে যে, এই দীনই ** আবিস্তার প্রতি ইঙ্গিত করা হয়েছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।