বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

এই রেওয়ায়েতটি সনদের দিক থেকেও সমালোচনার শিকার এবং যৌক্তিকতার বিচারেও তা সমালোচনাযোগ্য । যেমন : মুহাদ্দিসগণ বলে থাকেন, এই দীর্ঘ কাহিনি স্বয়ং মুহাম্মদ বিন কা’ব-এর পক্ষ থেকে বর্ণিত; তিনি ইসরাইলি রেওয়ায়েত থেকে গ্রহণ করে তা বর্ণনা করেছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে এই রেওয়ায়েতের কোনো সম্পর্ক নেই৷” তা ছাড়া কুরআন মাজিদে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে, আসহাবুর রাস্‌স ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়গুলোর অন্তর্ভুক্ত। আর কুরআনের বর্ণনার UT বলছে। সুতরাং তা সম্পূর্ণ ভুল Uy EE Ul SO EET TS সনদের মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিতও হয়, তারপরও আসহাবুর রাস্স-এর ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই । ইবনে জারিরও এই রেওয়ায়েতটি উদ্ধৃত করে তার ব্যাপারে এ- ধরনের প্রশ্ব উত্থাপিত করেছেন। সাত. বিখ্যাত ইতিহাসবেত্তা মাসউদি’২ বলেন আসহাবুর রাসূস হযরত ইসমাইল আ.-এর বংশের একটি সম্প্রদায় । এদের দুটি গোত্র ছিলো: একটির নাম ছিলো কিদমা (কিদমাহ) আর অপরটির নাম ছিলো ইয়ামিন বা রা'বিল। তারা ইয়ামানে বসবাস করতো । এতটুকু পরিচয় দান করেই মাসউদি তার বক্তব্য সমাপ্ত করেছেন। আর এতিহাসিক বিবেচনায় তিনি বর্ণনা করেন নি যে, কী কারণে তারা কিদমাহ ও রা'বিলকে আসহাবুর রাসূস বলে আর রাস্স-এর সঙ্গে তাদের সম্পর্কই বাকী । এটা সঠিক তথ্য যে, হযরত ইসমাইল আ.-এর বারোজন পুত্রের মধ্যে একজনের নাম কিদমাহও ছিলো। কিন্তু তাওরাত ও ইতিহাস উভয়েই ॥* আরদুল কুরআন, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৫৬। "২ পুরো নাম : আবুল হাসান আলি বিন আল-হুসাইন বিন আলি আল-মাসউদি । তার বংশ পরম্পরা হযরত আবদুল্লাহ বিন মাসউদ রা.-এর সঙ্গে যুক্ত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।