স্থাপন করলো না। এরপর জনপদবাসীরা নবীর ওপর জুলুম করতে শুরু করলো। তারা তার জন্য একটি কূপ খনন এবং তাকে কূপে নিক্ষেপ করলো। এরপর নবীর ওপর একটি বড় পাথরচাপা দিয়ে রাখলো।" রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ওই কৃষ্ণাঙ্গ দাসটি বনে গিয়ে কাঠ কাটতো এবং কাঠ পিঠে বহন করে নিয়ে আসতো । সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতো। সেগুলোর মূল্য দিয়ে খাদ্য ও পানীয় ক্রয় করতো। তারপর খাদ্য ও পানীয় নিয়ে ওই কূপের কাছে আসতো । নবীকে চাপা-দেয়া পাথরটি উঠাতো। আল্লাহ তাআলা তাকে এ-কাছে সাহায্য করতেন। সে নবীর সামনে খাদ্য ও পানীয় পেশ করতো । তারপর আল্লাহ তাআলা যা চাইলেন তা-ই হলো। কৃষ্ণাঙ্গ দাস একদিন কাঠ কাটতে গেলো, প্রতিদিন যেভাবে যেতো সে কাঠ সংগ্রহ করলো এবং কাঠ বাধার কাজ শেষ করলো । যখন কাঠের বোঝা বহন করতে চাইলো, তার ঘুম পেয়ে গেলো। সে শুয়ে পড়লো এবং ঘুমিয়ে গেলো। আল্লাহ তাআলা তাকে সাত বছর ঘুম পাড়িয়ে রাখলেন। তারপর সে জেগে উঠলো এবং আড়মোড়া দিলো । তারপর অন্য কাত হয়ে আবার শুয়ে পড়লো । আল্লাহ তাআলা তাকে আরো সাত বছর ঘুম পাড়িয়ে রাখলেন। তারপর সে জেগে উঠলো এবং কাঠের আঁটি বহন করলো। তার মনে হলো যে, সে দিনের বেলায় কিছুটা সময় ঘুমিয়েছে। সে তার গ্রামে এসে কাঠ বিক্রি করলো এবং খাদ্য ও পানীয় কিনলো, যেমন আগে কিনতো। এরপর নবীকে যে-কুপে পাথচাপা দিয়ে রাখা হয়েছিলো ওখানে গেলো। সে নবীকে খুঁজলো, কিন্তু পেলো না। কিন্তু এ-সময়ের মধ্যে নবী কওমের ঈমান এনেছিলো এবং তাকে সত্যায়ন করেছিলো। তাদের নবী তাদেরকে ওই কৃষ্ণাঙ্গ সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, তার কী অবস্থা? লোকেরা তাকে বলেছিলো, আমরা জানি না। এ-সময়ের মধ্যেই আল্লাহ নবীকে উঠিয়ে নেন এবং তার মৃত্যুর পর কৃষ্ণাঙ্গকে ঘুম থেকে জাগ্রত করেন।" এই ঘটনা বর্ণনা করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘ওই কৃষ্ণাঙ্গ সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী হবে।"** ** তাফসিরে ইবনে কাসির, ষষ্ঠ খণ্ড, সুরা ফুরকান; মুরুজুয যাহাব, মাসউদি, পৃষ্ঠা ৮৬। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।