ও দুঃখভারাক্রান্ত হয়ে পড়লো । একদিন শয়তান ন্যায়পরায়ণ বাদশাহর আকৃতি ধারণ করে জনপদে এসে উপস্থিত হলো। সে জনপদবাসীকে জমায়েত করে ভাষণ দিলো যে, আমি কিছুদিনের জন্য তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম । আমি আসলে মৃত্যুবরণ করি নি। এখন আবার এসেছি। এবার চিরকালের জন্য জীবিত থাকবো । মানুষেরা তাদের চূড়ান্ত ভালোবাসার ফলে শয়তানের কথা বিশ্বাস করলো এবং তার আগমন উপলক্ষে উৎসব উদ্যাপন করলো । শয়তান তখন তাদেরকে করে। শয়তানের আদেশ পালিত হলো এবং সে পর্দার অন্তরালে থেকে পথভ্রষ্টতা ছড়াতে লাগলো । ঠিক সে-সময় (রওযুল আনফ-এর রচয়িতা সুহাইলির বক্তব্য অনুসারে) হানযালাহ বিন সাফওয়ান নামে একটি ব্যক্তিকে স্বপ্যোগে বলা হলো, তুমি এই জনপদের লোকদেরকে হেদায়েতের পথ প্রদর্শন করো; তুমি হেদায়েতের পথ দেখানোর জন্য নবী নিযুক্ত হয়েছো ৷’ তারপর হানাযালাহ বিন সাফওয়ান জনপদবাসীর কাছে গিয়ে তাদেরকে তাওহিদ অবলম্বন করার এবং শিরক থেকে বেঁচে থাকার শিক্ষা প্রদান করলেন। তিনি তাদের বললেন, এই ব্যক্তি তোমাদের বাদশাহ নয়; সে পর্দার আড়ালে এক শয়তান । হানযালাহর এই বক্তব্য লোকদের কাছে অত্যন্ত অপছন্দনীয় মনে হলো। তারা সত্যকে গ্রহণ করার পরিবর্তে আল্লাহ তাআলার নবীর ওপর আক্রমণ করে তাকে হত্যা করে ফেললো । এই ন্যাক্কারজনক কৃতকর্মের ফলে আল্লাহপাকের শাস্তি তাদেরকে ধ্বংস করে দিলো । গতকাল যে-জনপদে আনন্দ-উৎসব চলছিলো, উদ্যানরাজি ও নহরসমূহ দ্বারা ‘জঙ্গলে মঙ্গল' হচ্ছিলো, আজ সেই জনপদ জ্বলে-পুড়ে ছাই হলে সমতল প্রান্তররূপে দৃশ্যমান হচ্ছে। তাতে কুকুর, নেকড়ে ও বাঘের বসবাস ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকলো না। এই রেওয়ায়েতটি রেওয়ায়েত ও দেরায়েতের রীতি অনুসারে গ্রহণযোগ্য নয় এবং এটি মনগড়া কাহিনির চেয়ে বেশি মর্যাদা রাখে না।** ** তাফসিরে ইবনে কাসির, সুরা ফুরকান; আল-বিদায়া ওয়ান নিহয়া, প্রথম বণ্ড । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।