বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

আসহাবুল রাস্স এদেরকে আসহাবুর রাসৃস বা কূপঅলা বলা হয় কেনো? এই জিজ্ঞাসার জবাবে মুফাস্সিরগণের বক্তব্য এত মতভেদপূর্ণ যে, প্রকৃত অবস্থা উন্মোচিত হওয়ার বদলে আরো বেশি আচ্ছন্ন হয়ে পড়েছে। এক. ইবনে জারির বলেন, 'রাস্স’ শব্দের অর্থ গর্তও হয়। সুতরাং ‘আসহাবুল উখদুদ’ (গর্তঅলাগণ)-কেই আসহাবুর রাস্স বলা হয়েছে। কিন্তু তার এই বক্তব্য যথার্থ নয়। কারণ, সুরা কাহফে আসহাবে রাস্স- এর উল্লেখ করা হয়েছে ওইসব সম্প্রদায়ের সঙ্গে যারা হযরত ইসা আ.- এর পূর্বে অতিবাহিত হয়ে গেছে। আর সুরা ফুরকানে আদ, সামুদ ও আসহাবুর রাস্‌স-এর উল্লেখ করার পর বলা হয়েছে, ১১ 4 ৬9%) 45 ‘এবং তাদের অন্তর্বতীকালের বহু সম্প্রদায়কেও আমি ধ্বংস করে দিয়েছিলাম ৷' এ-কথা এটারই দাবি করে যে, আসহাবে রাস্স-এর অন্ত ত পক্ষে হযরত ইসা আ.-এর যুগের পূর্বে হওয়া বাঞ্চিনীয়। আর আসহাবে উখদুদ-এর যুগ হযরত ইসা আ.-এর যুগের অনেক পরে। তা ছাড়া কুআনুল কারিমের এসব বর্ণনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, আসহাবুর রাস্স ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়গুলোর মধ্যে অন্যতম । আসহাবে উখদুদ সম্পর্কিত বিশুদ্ধ বক্তব্য এই যে, তারা তাদের কুখ্যাত জুলুমের পরপরই ধ্বংসপ্রাপ্ত হয় নি; তাদেরকে অবকাশ ও সুযোগ দেয়া হয়েছিলো, যাতে তারা জুলুম থেকে বিরত হয়। অন্যথায় কৃতকর্মের ফল ভোগ কারর জন্য যেনো প্রস্তুত থাকে। একটু পরেই এই ঘটনার বিস্ত র্নিত বিবরণ জানা যাবে। দুই, ইতিহাসবেত্তা ইবনে আসাকিরের ইতিহাসে তার ঝৌক এই রেওয়ায়েতে প্রতি প্রকাশিত হয়েছে যে, আসহাবুর রাসূস আদ সম্প্রদায় থেকেও কয়েক শতাব্দী পূর্বের একটি সম্প্রদায়ের নাম । তিনি বলেন_ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।