সত্বেও বারণ করে না-_তারা যখন এটা করে (অর্থাৎ বারণ করা থেকে বিরত থাকে), আল্লাহ বিশেষ ও সাধারণ সবাইকে শাস্তি দেন।”* অন্য একটি হাদিসে এসেছে _ hn 34 lng cle di o— dt U0 Chas GB an pf UG SS EC bY SC Es HD a BA OG he 6b SUEY Laasl CYS, হযরত আবু সাঈদ খুদরি রা. বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, “তোমাদের কেউ যদি কাউকে খারাপ কাজ করতে দেখে, সে তাকে হাত দ্বারা বাধা প্রদান করবে; যদি সে হাত দিয়ে বারণ করার ক্ষমতা না রাখে তবে মুখ দিয়ে তাকে বারণ করবে; আর যদি মুখ দিয়েও বারণ করার ক্ষমতা না রাখে তবে অন্তর দিয়ে তা মন্দ জানবে__এটাই ঈমানের সবচেয়ে দুর্বল স্তর ।”১১ হযরত আবু সাঈদ বখুদরি রা. থেকে বর্ণিত এই হাদিস এদিকেও মনোযোগ আকর্ষণ করছে যে, মুসলমানদের মধ্যে এতটুকু শক্তি ও শাসকসুলভ ক্ষমতা অবশ্যই থাকা দরকার যে, তারা যদি কাউকে কোনো মন্দ কাজে লিপ্ত দেখতে পায় তবে যেনো সেই শক্তি ও ক্ষমতাবলে তাকে বারণ করতে পারে। তবে যদি মুসলমানেরা তাদের ক্রটি-বিচ্যুতির ফলে সেই শক্তি ও ক্ষমতা হারিয়ে ফেলে, তবে এতটুকু ঈমানি শক্তি থাকা জরুরি যে, তারা জবানের মাধ্যমে ওই মন্দ কাজের বিরুদ্ধে জিহাদ করতে থাকবে । যদি তারা এই স্তরের শক্তি থেকেও বঞ্চিত হয়ে পড়ে, তবে এটা ছাড়া ঈমানের আর কোনো স্তর নেই যে, মন্দ কাজটিকে তারা অন্তত মন্দ মনে করবে এবং সেটার প্রতি কোনো ধরনের সম্মতি প্রকাশ করবে না। এ-কারণে এই হাদিসের শব্দমালা থেকে কারোর এই সন্দেহ হওয়া উচিত নয় যে, যদি কোনো ব্যক্তি প্রথম বা দ্বিতীয় স্তরের শক্তি না থাকে, তবে দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের যে-শক্তিই তার আছে সে অনুযায়ী আমল করলে কেনো তাকে দুর্বল বা দুর্বলতম ঈমানদার বলা হবে। *' তাফসিরে ইবনে কাসির, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ১৬২, সুরা মায়িদা; মুসনাদে আহমদ : হাদিস ১৭৭২০ । * সহিহ মুসলিম : হাদিস ১৮৬; মুসনাদে আহমদ : হাদিস ১১১৫০ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।